যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির নিরাপত্তা জোরদারে যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় আলোচনা করেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক।সৌদি পররাষ্ট্রমন্ত্রী

2026-09-25T16:42:22+00:00
2026-09-25T16:42:22+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
যৌথ প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪২ পিএম 
পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা। ছবি : আরব নিউজ
সৌদি আরবে সাম্প্রতিক হামলার পর দেশটির নিরাপত্তা জোরদারে যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় আলোচনা করেছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠক করেন। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।     

বৈঠকে চুক্তির সাধারণ সচিবালয়, বিভিন্ন কমিটি ও ওয়ার্কিং গ্রুপ গঠনের অগ্রগতি এবং তাদের কার্যক্রম শুরুর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

সৌদি আরবের মক্কা ও দেশটির বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানান তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি সশস্ত্র বাহিনীর সতর্কতা ও দেশের নিরাপত্তা রক্ষায় তাদের সক্ষমতার প্রশংসা করেন তারা।

এ সময় জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সৌদি আরবের অধিকার রয়েছে বলেও তারা উল্লেখ করেন।


এ ছাড়া সৌদি আরবকে সহায়তার উপায় নিয়ে আলোচনা করতে তিন দেশের সামরিক বাহিনীর প্রধানদের জরুরি বৈঠকের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়। মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী, কোনো একটি দেশের ওপর আগ্রাসনকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। 

বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন তারা। আন্তর্জাতিক আইন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার গুরুত্ব তুলে ধরেন মন্ত্রীরা। পাশাপাশি সমুদ্রপথে নৌযান চলাচলের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তারা। 

তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অঞ্চলটিতে টেকসই শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। একই সঙ্গে উত্তেজনা কমানোর উদ্যোগে সমর্থন এবং চলমান সংকটগুলোর শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজার ওপর গুরুত্ব দেন তারা। 


সূত্র : আরব নিউজ 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   সৌদি আরব  পাকিস্তান  তুরস্ক 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: