সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধের শর্তে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিউইয়র্কে

2026-09-25T16:30:34+00:00
2026-09-25T16:30:34+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
আন্তর্জাতিক
সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩০ পিএম 
ওমানের মুসান্দাম থেকে দেখা হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ছবি : সিএনএ
যুদ্ধ বন্ধের শর্তে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিউইয়র্কে বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।  

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন আরাঘচি। নিউইয়র্ক টাইমস ও দ্য গার্ডিয়ানসহ বিভিন্ন গণমাধ্যমকে তিনি বলেন, ‘নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে প্রণালিটি খুলে দেওয়া হবে এবং আলোচনা শুরু হবে।’ 


জাপানের সংবাদ সংস্থা কিয়োদোও এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাত দিয়ে ইরানের এই প্রস্তাবের কথা জানিয়েছে। তবে ইরানের গণমাধ্যম কিয়োদোর প্রতিবেদনটি অস্বীকার করেছে। তেহরানের কর্তৃপক্ষও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি।  

সূত্র : ডন 

সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ইরান  যুক্তরাষ্ট্র  হরমুজ 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: