খুলনায় অস্ত্র ও ৪১ রাউন্ড গুলিসহ আটক ২

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা নগরীতে অভিযান চালিয়ে একটি রিভলভার ও ৪১ রাউন্ড তাজা গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে

2026-09-25T20:28:46+00:00
2026-09-25T20:29:54+00:00
 
  শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬,
১০ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
খুলনায় অস্ত্র ও ৪১ রাউন্ড গুলিসহ আটক ২
খুলনা ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৮ পিএম  আপডেট: ২৫.০৯.২০২৬ ৮:২৯ পিএম
উদ্ধার রিভলভার ও গুলি। ছবি : সময়ের আলো
খুলনা নগরীতে অভিযান চালিয়ে একটি রিভলভার ও ৪১ রাউন্ড তাজা গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে খুলনা সদর ও হরিণটানা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-সালাউদ্দিন আহমেদ (২৯) ও আবিদ হাসান রানা (৩৮)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি দল লবণচরা থানাধীন ৪ নম্বর ওয়ার্ডের মধ্য হরিণটানা এলাকায় অভিযান চালায়। শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে আবিদ হাসান রানার শয়নকক্ষের বিছানার নিচ থেকে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিগুলো উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও সদর থানার এসআই জামাল উদ্দিন জানান, এর আগে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর টুটপাড়া সার্কুলার রোড থেকে প্রথমে সালাউদ্দিন আহমেদকে আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী রানার বাসায় অভিযান চালানো হয়। রানার বিছানার নিচ থেকে একটি রিভলভার, একটি রিভলভারের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ এবং ২৪টি শর্টগানের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।


প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন সন্ত্রাসী ও অপরাধী গ্রুপকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সময়ের আলো/এনএন
  বিষয়:   খুলনায  অস্ত্র  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: