তেঁতুলিয়ায় ২ হাজার ৩৭০ কৃষক পেলেন ৭ হাজার ১১০ চারা

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রান্তিক কৃষকদের পুষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ হাজার ৩৭০ কৃষকের মধ্যে ৭

2026-09-26T16:05:58+00:00
2026-09-26T16:05:58+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
তেঁতুলিয়ায় ২ হাজার ৩৭০ কৃষক পেলেন ৭ হাজার ১১০ চারা
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৫ পিএম 
২ হাজার ৩৭০ কৃষক পেলেন ৭ হাজার ১১০ চারা। ছবি : সময়ের আলো
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং প্রান্তিক কৃষকদের পুষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২ হাজার ৩৭০ কৃষকের মধ্যে ৭ হাজার ১১০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শালবাহান ইউনিয়নের কাজীগছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি উৎপাদক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে এবং ‘বিকাশ বাংলাদেশ’-এর বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের ট্রেডক্র্যাফট এক্সচেঞ্জের কারিগরি সহযোগিতায় ‘স্ববল’ প্রকল্পের আওতায় সমিতির ২ হাজার ৩৭০ সদস্যের প্রত্যেককে তিনটি করে চারা দেওয়া হয়। এর মধ্যে একটি ফলজ, একটি বনজ ও একটি ঔষধি গাছের চারা রয়েছে।

আয়োজকেরা জানান, চলতি বছর ‘স্ববল’ প্রকল্পের মাধ্যমে সারাদেশে ৩ লাখ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে তেঁতুলিয়ার প্রান্তিক পর্যায়ের কৃষিপণ্য উৎপাদনকারী সমবায় সমিতির সদস্যদের বাড়ির আঙিনা ও পতিত জমিতে রোপণের জন্য এসব চারা বিতরণ করা হয়েছে।


চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল, তেঁতুলিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মামুন কবীর, উপজেলা কৃষি উৎপাদক সমবায় সমিতির সভাপতি আলহাজ ইমরান আলী চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মোল্ল্যাহ এবং বিকাশ বাংলাদেশের ফিল্ড কো-অর্ডিনেটর রুহুল আমিন। এ ছাড়া সমিতির সদস্য ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় ভূমিকা রাখা সম্ভব হবে, অন্যদিকে ফলজ ও ঔষধি গাছ থেকে প্রান্তিক পরিবারগুলোর পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে। তারা কৃষকদের চারাগুলো যত্নসহকারে বড় করার আহ্বান জানান।

সংশ্লিষ্টরা মনে করছেন, উপজেলা সমবায় সমিতি ও বিকাশ বাংলাদেশের এ যৌথ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   তেঁতুলিয়া  কৃষক  চারা  পঞ্চগড়  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: