এবার ‘ছোটকাকু’ উৎসব

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দেশের অন্যতম টিভি ব্যক্তিত্ব ও খ্যাতিমান শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সৃষ্ট শিশু-কিশোরদের গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’ নিয়ে ২৮ ও ২৯ সেপ্টেম্বর

2026-09-26T23:25:51+00:00
2026-09-26T23:25:51+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
এবার ‘ছোটকাকু’ উৎসব
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৫ পিএম 
সংগৃহীত ছবি
দেশের অন্যতম টিভি ব্যক্তিত্ব ও খ্যাতিমান শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সৃষ্ট শিশু-কিশোরদের গোয়েন্দা চরিত্র ‘ছোটকাকু’ নিয়ে ২৮ ও ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ছোটকাকু উৎসব।

এ উপলক্ষে নতুন মোড়কে প্রকাশিত হলো ‘ছোটকাকু’ সিরিজের ১৪টি বাংলা বই। ১০টি মোড়কের প্রতিটিতে দুটি করে ২০টি রহস্য রয়েছে। একটি বইতে দুটি প্রচ্ছদে প্রকাশিত হলো এই গ্রন্থগুলো। এ ছাড়া চারটি অনুবাদ ছোটকাকু প্রকাশিত হয়েছে। বইগুলোর প্রকাশক অন্যপ্রকাশ। বইগুলোর প্রচ্ছদ এঁকেছেন অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। চ্যানেল আই প্রাঙ্গণে বইগুলোর মোড়ক উন্মোচন করা হয়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছোটকাকু সিরিজের স্রষ্টা ফরিদুর রেজা সাগর, অভিনেতা আফজাল হোসেন, অন্যপ্রকাশের কর্ণধার মাজহারুল ইসলাম, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, অভিনেতা ও নির্মাতা তারিক আনাম খান, চ্যানেল আইয়ের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান, কথাসাহিত্যিক ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক মুস্তাফিজ শফি, লেখক ও দৈনিক আগামীর সময়-এর সম্পাদক মোস্তফা মামুন, মাত্রার ব্যবস্থাপনা পরিচালক সানাউল আরেফিন।


অনুষ্ঠানে অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন বলেন, ‘ছোটদের নিয়ে ২৮ ও ২৯ তারিখে ছোটকাকু উৎসব আয়োজন হচ্ছে, এটা দারুণ খবর। কিন্তু সমস্যা হলো ছোটদের জন্য ভালো খবরগুলো ছোটদের কাছে পৌঁছায় না। ছোটদের নিয়ে আমরা কাজ করেছি, দেখেছি তাদের কাছে আমরা পৌঁছাতে পারছি না। ছোটকাকু উৎসব এমন সময়ে হচ্ছে, যখন সবকিছু চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য ২২ বছর ধরে সাগর ভাই ছোটকাকু লিখছেন, আর আফজাল ভাই ১৫ বছর ধরে পর্দায় সেটা তুলে ধরছেন। তারা নিজেরা ছোট হয়েছেন, ছোটদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, আমরাও যেন ছোটদের কাছে পৌঁছানোর চেষ্টা করি।’

এরই ধারাবাহিকতায় ২৮ ও ২৯ সেপ্টেম্বর রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে বসবে দুই দিনব্যাপী এই উৎসব।

সময়ের আলো/প্রিন্ট/কেআই

  বিষয়:   ছোটকাকু  ফরিদুর রেজা সাগর  উৎসব 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: