দর্শকের মন ছুঁয়েছে ‘মিশন ডিডিএলজে’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নব্বই দশকের রোমান্টিক সিনেমার নস্টালজিয়া আর বর্তমান সময়ের সম্পর্কের বাস্তবতাকে এক সুতোয় গেঁথে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’। রোমান্টিক-কমেডি

2026-09-26T23:13:57+00:00
2026-09-26T23:13:57+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
দর্শকের মন ছুঁয়েছে ‘মিশন ডিডিএলজে’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৩ পিএম 
সংগৃহীত ছবি
নব্বই দশকের রোমান্টিক সিনেমার নস্টালজিয়া আর বর্তমান সময়ের সম্পর্কের বাস্তবতাকে এক সুতোয় গেঁথে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’। রোমান্টিক-কমেডি ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক।

প্রেম, হাস্যরস, বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক ও আবেগের সমন্বয়ে নির্মিত ‘মিশন ডিডিএলজে’ সম্প্রতি আইস্ক্রিনে মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের বিভিন্ন ইতিবাচক প্রতিক্রিয়ায় নির্মাতা ও কলাকুশলীদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করতে দেখা গেছে।

‘মিশন ডিডিএলজে’র গল্প এগিয়েছে ধ্রুব ও দিয়ার প্রেমকে ঘিরে। বর্তমান সময়ের এই জুটি ৯০ দশকের প্রেমের গল্পের আবেগ, মূল্যবোধ ও আন্তরিকতায় অনুপ্রাণিত হয়ে নিজেদের সম্পর্ককেও সেই আদলে গড়ে তুলতে চায়। কিন্তু পুরোনো দিনের প্রেমের ধারণাকে বর্তমান বাস্তবতায় ধরে রাখা সহজ নয়। ফলে তাদের পথচলায় আসে নানা বাধা, সম্পর্কের টানাপোড়েন, বন্ধুত্ব, পারিবারিক জটিলতা ও নানা হাস্যরসাত্মক ঘটনা। গল্পের বিভিন্ন বাঁকে থাকা টুইস্টের মধ্য দিয়ে এগিয়ে যায় এই ফিল-গুড রোমান্টিক কমেডি।

ওয়েব ফিল্মটি যারা দেখেছেন, তাদের অনেকেই গল্পের নস্টালজিক আবহ ও পারিবারিক আবেগের প্রশংসা করছেন। বিশেষ করে বর্তমান সময়ের গল্পের সঙ্গে পুরোনো দিনের ভালোবাসার আন্তরিকতাকে মিলিয়ে দেওয়ার বিষয়টি দর্শকদের কাছে আলাদা ভালো লাগা তৈরি করেছে। 

ওয়েব ফিল্মটির কেন্দ্রীয় দুই চরিত্র ধ্রুব ও দিয়ায় অভিনয় করেছেন সাদ নাওভী ও লাবণ্য চৌধুরী। তাদের সঙ্গে বিভিন্ন চরিত্রে দেখা গেছে  আরমান বিন মাহমুদ, সাদিয়া ইসলাম জুঁই, শওকত শোভন, মাসুদ মহিউদ্দিন, শেখ স্বপ্না, শারমিন সুলতানা শর্মী, নিয়ন আহসান ও নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ককে। গল্প লিখেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক ও এম কে এ তুষার। চিত্রনাট্য করেছেন আজহারুল ইসলাম অভি ও আসিফ জাহাঙ্গীর অর্ক।

সময়ের আলো/প্রিন্ট/কেআই
  বিষয়:   দর্শক  মিশন ডিডিএলজে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: