‘দূরের মানুষ’ অপূর্ব-নীহা

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

কয়েক দিন আগে ‘ভালো আছো তো’ নামের একক নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন

2026-11-11T23:49:55+00:00
2026-11-11T23:49:55+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
‘দূরের মানুষ’ অপূর্ব-নীহা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৪৯ পিএম 
নতুন নাটক ‘দূরের মানুষ’-এর পোস্টারে জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা । ছবি : সংগৃহীত
কয়েক দিন আগে ‘ভালো আছো তো’ নামের একক নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। এর রেশ কাটতে না কাটতেই প্রচারে আসছে তাদের নতুন নাটক ‘দূরের মানুষ’। এটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। নির্মাতার সঙ্গে যৌথভাবে নাটকটির কাহিনি লিখেছেন রাসেল পারভেজ। নাটকে অপূর্ব ও নীহার পাশাপাশি গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক।

নির্মাতা সৌখিন জানান, কিছু মানুষ জীবনে আসে, কিন্তু কখনো আপন হয়ে ওঠে না। কিন্তু থেকে যায় মনের খুব কাছাকাছি, এক অদ্ভুত দূরত্বে। ভালোবাসা আর দূরের এমনই এক কাহিনি তুলে আনা হয়েছে দূরের মানুষ নাটকে, যা দর্শক মনে ছাপ ফেলবে বলেও আশা প্রকাশ করেছেন এই নির্মাতা।

নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, জাকারিয়া সৌখিন একজন পরীক্ষিত নির্মাতা। তার সঙ্গে বহু বছর ধরে কাজ করছি। দর্শক প্রত্যাশা পূরণের পাশাপাশি সৌখিন বারবার চেষ্টা করেন, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নতুন কিছু উপস্থাপনের। দূরের মানুষ নাটকের বেলায় তার ব্যতিক্রম হয়নি। যে কারণে এই নাটকটিও দর্শক মনে ছাপ ফেলবে বলে আশা করছি।


জাকারিয়া সৌখিনের নাটকগুলোর সূত্র ধরেই অপূর্ব-নীহা জুটি গড়ে উঠেছে এবং সেই জুটি দর্শক মনে আলাদা জায়গা করে নিয়েছে। ‘মন দুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘মায়াপাখি’, ‘ভালো আছো তো’ নাটকগুলোর অভাবনীয় সাফল্যই এর প্রমাণ।

নাজনীন নীহা বলেন, জাকারিয়া সৌখিন ভাইয়ের গল্পগুলো একদিকে যেমন সময়োপয়োগী, তেমনি নির্মাণে নান্দনিকতার ছাপ থাকে সবসময়। যে কারণে আমাদের অভিনীত তার নির্মিত নাটকগুলো দর্শকের মাঝে এতটা সাড়া ফেলেছে। একইভাবে দূরের মানুষ নাটকটি নতুন এক মাইলফলক স্পর্শ করবে বলেও মনে করি।

আগামী ৩ ডিসেম্বর ক্যাপিটাল ড্রামা ইউটিউব প্রকাশ পাবে অপূর্ব-নীহা জুটির নতুন নাটক দূরের মানুষ।

সময়ের আলো/প্রিন্ট/এসকে
  বিষয়:   দূরের মানুষ  জিয়াউল ফারুক অপূর্ব  নাজনীন নীহা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: