‘বশির আহমেদ সম্মাননা’ পাচ্ছেন শবনম

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

‘বশির আহমেদ সম্মাননা-২০২৬’-এ আজীবন সম্মাননা পাচ্ছেন দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শবনম। প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের স্মৃতি ও সংগীতজীবনের অবদানকে প্রজন্ম

2026-11-11T23:44:22+00:00
2026-11-11T23:44:22+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
‘বশির আহমেদ সম্মাননা’ পাচ্ছেন শবনম
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৪৪ পিএম 
বাংলাদেশি চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শবনম । ছবি : সংগৃহীত
‘বশির আহমেদ সম্মাননা-২০২৬’-এ আজীবন সম্মাননা পাচ্ছেন দেশীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শবনম। প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের স্মৃতি ও সংগীতজীবনের অবদানকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এবারের অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

আগামী ১৮ নভেম্বর বশির আহমেদের জন্মদিন উপলক্ষে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় বিকাল ৪টায় বসবে এই সম্মাননা অনুষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছেন বশির আহমেদের দুই সন্তান হোমায়রা বশির ও রাজা বশির।

২০১৯ সালে প্রয়াত সংগীতশিল্পী বশির আহমেদের জীবন ও কর্মকে স্মরণীয় করে রাখতে তার দুই সন্তান হোমায়রা ও রাজা বশিরের উদ্যোগে এবং সারগাম সাউন্ড সিস্টেমের আয়োজনে চালু হয় ‘বশির আহমেদ সম্মাননা’। ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত টানা চার বছর এই সম্মাননা দেওয়া হয়। এরপর দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ নানা কারণে তিন বছর বন্ধ ছিল আয়োজনটি। দীর্ঘ বিরতি শেষে এ বছর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান।


আজীবন সম্মাননা পাওয়ার খবরে আনন্দ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম। বশির আহমেদের সঙ্গে তার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, তার অভিনীত বেশ কয়েকটি সিনেমায় গান গেয়েছেন বশির আহমেদ। সেসব গান শ্রোতাদের কাছে জনপ্রিয়তাও পেয়েছিল। পাকিস্তান ও বাংলাদেশ— দুই দেশেই তার সঙ্গে দেখা হয়েছে শবনমের। অভিনেত্রী হিসেবে বশির আহমেদের কাছ থেকে প্রশংসা পাওয়ার স্মৃতিও তার মনে রয়েছে।

তবে শারীরিক অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কি না তা নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন শবনম। তার ভাষ্য, অনুষ্ঠানে গিয়ে নিজের হাতে সম্মাননা গ্রহণ করার ইচ্ছা রয়েছে।

হোমায়রা বশিরের মতে, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে শবনমের অবদান অনস্বীকার্য। তার হাতে বাবার নামে প্রবর্তিত সম্মাননা তুলে দিতে পেরে তারা আনন্দিত। উল্লেখ্য, এর আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন শবনম।

সময়ের আলো/প্রিন্ট/এসকে
  বিষয়:   বশির আহমেদ সম্মাননা  পাচ্ছেন  শবনম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: