আসছে ‘দ্য রিয়েল ফ্রোজেন’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ন্যাশনাল জিওগ্রাফিক ও ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছে নতুন ন্যাচারাল হিস্ট্রি (প্রাকৃতিক ইতিহাস) সিরিজ ‘দ্য রিয়েল ফ্রোজেন’।এই

2026-11-11T23:58:59+00:00
2026-11-11T23:58:59+00:00
 
  বুধবার, ১১ নভেম্বর ২০২৬,
২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
আসছে ‘দ্য রিয়েল ফ্রোজেন’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১:৫৮ পিএম 
ন্যাশনাল জিওগ্রাফিক ও ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছে ‘দ্য রিয়েল ফ্রোজেন’ । ছবি : সংগৃহীত
ন্যাশনাল জিওগ্রাফিক ও ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছে নতুন ন্যাচারাল হিস্ট্রি (প্রাকৃতিক ইতিহাস) সিরিজ ‘দ্য রিয়েল ফ্রোজেন’।

এই সিরিজে দেখানো হবে ফ্রোজেন সিনেমার প্রাণীদের পাশাপাশি আরও অনেক প্রাণীর বরফজীবনের বেঁচে থাকার লড়াই ধারাভাষ্যকার হিসেবে থাকবেন মূল ফ্রোজেন সিনেমার তারকা ক্রিস্টেন বেল, ইডিনা মেনজেল, জশ গ্যাড ও জোনাথন গ্রফ। ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন ফ্র্যাঞ্চাইজি ফ্রোজেনের জগতে এটি নতুন সংযুক্তি।


ফ্রোজেনের চরিত্রগুলোকে বাস্তব পরিবেশে নতুনভাবে তুলে ধরা হবে এই সিরিজে। আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে ও সুইডেনের বরফাচ্ছাদিত পরিবেশে ধারণ করা হবে সিরিজটি। প্রচণ্ড শীত ও প্রতিকূল প্রকৃতির মধ্যে টিকে থাকার লড়াইয়ে বাস্তবের কিছু প্রাণীর সাহস, আনুগত্য, ঘুরে দাঁড়ানোর কৌশল এবং পারস্পরিক সম্পর্ক উঠে আসবে এতে।

দেখানো হবে বাস্তবের বরফঢাকা জগৎটাও ফ্রোজেন সিনেমার মতোই জাদুকরি। দ্য রিয়েল ফ্রোজেন সিরিজটি ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের পাশাপাশি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস ও হুলুতে মুক্তি পাবে।

সময়ের আলো/প্রিন্ট/এসকে
  বিষয়:   আসছে  দ্য রিয়েল ফ্রোজেন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: