গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী রংপুরে উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেফতার ৪

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধায় অপহৃত নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে রংপুর মহানগরী থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ ঘটনায় মামলার প্রধান আসামিসহ

2026-09-27T15:50:11+00:00
2026-09-27T15:50:11+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় অপহৃত স্কুলছাত্রী রংপুরে উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেফতার ৪
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫০ পিএম 
পহৃত স্কুলছাত্রী রংপুরে উদ্ধার, প্রধান আসামিসহ গ্রেফতার ৪। ছবি : সময়ের আলো
গাইবান্ধায় অপহৃত নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে রংপুর মহানগরী থেকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ ঘটনায় মামলার প্রধান আসামিসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মামলার প্রধান আসামি মো. টিপু মিয়া (২৫), মো. আলী আকবর (৫০), মো. বিপুল মিয়া (২৭) ও মো. বেলাল মিয়া (৩০)। তারা সবাই গাইবান্ধা সদর উপজেলার বারবলদিয়া (নতুন বন্দর) এলাকার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিদ্যালয়ে যাতায়াতের পথে টিপু মিয়া দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি পরিবারকে জানানোর পর কিশোরীর বাবা টিপুর পরিবারের কাছে অভিযোগ করেন। তবে সমাধানের উদ্যোগ না নিয়ে তারা টিপুকে আরও উৎসাহিত করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায়, গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে স্থানীয় রুপার বাজার এলাকা থেকে কিশোরীকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে অপহরণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।


ঘটনার ছয় দিন পর ১৬ সেপ্টেম্বর কিশোরীর বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় অপহরণের অভিযোগে মামলা করেন। মামলাটির নম্বর ৩৫।

মামলা হওয়ার পর ভুক্তভোগীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর রাত পৌনে ৩টার দিকে সিপিসি-৩, এসআরবি-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল বারবলদিয়া (নতুন বন্দর) গ্রামে অভিযান চালায়। এ সময় মামলার ৩, ৪ ও ৫ নম্বর আসামি আলী আকবর, বিপুল মিয়া ও বেলাল মিয়াকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল সাড়ে ৬টার দিকে রংপুর মহানগরীর কাতলা কাছনা (বোতলা পাড়া) এলাকায় মো. সুমনের বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। একই অভিযানে মামলার প্রধান আসামি টিপু মিয়াকেও গ্রেফতার করা হয়।

উদ্ধারের পর ভুক্তভোগী কিশোরী এবং গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাইবান্ধায়  অপহৃত স্কুলছাত্রী  রংপুরে উদ্ধার  প্রধান আসামি  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: