গাইবান্ধায় কালভার্টের নিচে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধা সদর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করেছে স্পেশাল রেসপন্স

2026-09-26T13:44:35+00:00
2026-09-26T13:44:35+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
গাইবান্ধায় কালভার্টের নিচে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৪ পিএম 
পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার। ছবি : সময়ের আলো
গাইবান্ধা সদর থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাত পৌনে তিনটার দিকে সিপিসি-৩, এসআরবি-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গাইবান্ধা সদর থানাধীন সাহাপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে অভিযান চালায়। এ সময় স্থানীয় একটি সারের গোডাউনের পাশে শিবপুর রোডের একটি কালভার্টের নিচ থেকে একটি সাদা রঙের কাটা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তার ভেতরে লাল রঙের একটি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় পাওয়া যায় লোহার তৈরি একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন।


জব্দকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এ বিষয়ে এসআরবি-১৩-এর মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে এসআরবি-১৩-এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাইবান্ধা  কালভার্ট  পরিত্যক্ত  বিদেশি পিস্তল  গুলি  ম্যাগাজিন উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: