ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে হাফিজুর রহমান রাসেল নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরপক্ষীমারি

2026-09-28T15:46:58+00:00
2026-09-28T15:46:58+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
ব্রহ্মপুত্র নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৬ পিএম 
ভাগলগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ছবি : সময়ের আলো
শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে হাফিজুর রহমান রাসেল নামে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের ভাগলগর এলাকায় নদীর পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা নদীর পানিতে এক যুবকের মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত হাফিজুর রহমান রাসেল ৩০ বছর বয়সী। তিনি জামালপুর জেলার পাথালিয়া এলাকার বাদল মিয়ার ছেলে।


শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোকন চন্দ্র ঘোষ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

সময়ের আলো/এনএন

  বিষয়:   ব্রহ্মপুত্র নদ  যুবক  মরদেহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: