শ্রীনগরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন গ্রেফতার

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে ঝোপের আড়ালে ওৎ পেতে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

2026-09-28T18:45:43+00:00
2026-09-28T18:45:43+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
শ্রীনগরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন গ্রেফতার
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৫ পিএম 
গ্রেফতার ব্যক্তিরা। ছবি : সংগৃহীত
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে ঝোপের আড়ালে ওৎ পেতে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে চাপাতি, ধারালো ছুরি, টর্চলাইট, রশি ও ইলেকট্রিক টেপ উদ্ধার করা হয়েছে।  

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বেজগাঁও এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে একটি পরিত্যক্ত পাম্পের কাছে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, ঢাকার কেরানীগঞ্জের ইসপাহানী আগানগরের সুজন মোড়ল (২৪), মুন্সীগঞ্জের সিরাজদিখানের দক্ষিণ তাজপুরের নাঈম ফকির (২০), শ্রীনগরের বাসিন্দা হাসান শেখ (১৯), শরীয়তপুরের জাজিরার কাজিরহাটের ফারুক (২৮) এবং ঢাকার কেরানীগঞ্জের দিঘীরপাড় এলাকার মাসুম (৩৭)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানার এএসআই ইয়ার মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি দল বেজগাঁও এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ৮ থেকে ৯ জন পালানোর চেষ্টা করে। এ সময় পাঁচজনকে আটক করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।


পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, তারা ঢাকা থেকে মাওয়া এলাকায় ঘুরতে আসা গাড়িগুলোকে লক্ষ্য করে সার্ভিস লেনের পাশে ঝোপের আড়ালে ওৎ পেতে থাকতেন। সুযোগ বুঝে গাছ ফেলে গাড়ি থামিয়ে ছিনতাই ও ডাকাতি করতেন।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা একটি চাপাতি, একটি ধারালো ছুরি, একটি রিচার্জেবল টর্চলাইট, প্রায় ১০ হাত লম্বা পাটের রশি ও একটি কালো রঙের ইলেকট্রিক টেপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা শেষে গ্রেফতার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে ।

সময়ের আলো/এনএন

  বিষয়:   শ্রীনগর  ডাকাতি  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: