এবার বুদ্ধিজীবী কবরস্থানে ঘিরে রেখেছে এসআরবি

সারাদেশ

রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি-২)

2026-09-28T22:08:39+00:00
2026-09-28T22:56:48+00:00
 
  সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬,
১৩ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ঘিরে রেখেছে এসআরবি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৮ পিএম  আপডেট: ২৮.০৯.২০২৬ ১০:৫৬ পিএম
রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। সংগৃহীত ছবি
রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি-২) এর একটি বিশেষ দল।   

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২ এর সিপিএসসির কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মোহাম্মদপুর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের ভেতরে একটি গাছের গোড়ায় পলিথিনের মোড়ানো অবস্থায় ককটেল সাদৃশ্য বস্তু অজ্ঞাত ও দুর্বৃত্তরা রেখে গেছে।


কোম্পানি কমান্ডার হাসান মুহতারিম বলেন, আমরা এসআরবির বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়েছি। তারা এসে বিষয়টি দেখে বলতে পারবেন। এটা কি কোনো বিস্ফোরক জাতীয় দ্রব্য কি না। 

এর আগে, সোমবার বিকালে গণভবনের পেছনে পুরোনো বাণিজ্যমেলার মাঠে ককটেল ও পেট্রোলবোমাসদৃশ কিছু বস্তুর তথ্য পাওয়া যায়।



সময়র আলো/ইউএমএইচ 


  বিষয়:   বুদ্ধিজীবী কবরস্থান  ককটেল  এসআরবি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: