আজ বিশ্ব হার্ট দিবস

সময়ের আলো ডেস্ক

বিবিধ

মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হৃদযন্ত্র। জীবনযাপনে অনিয়ম, অস্বাস্থ্যকর খাবার ও শারীরিক নিষ্ক্রিয়তার কারণে দিন দিন বাড়ছে হৃদরোগের ঝুঁকি।হৃদস্বাস্থ্য সম্পর্কে

2026-09-29T11:42:43+00:00
2026-09-29T11:42:43+00:00
 
  মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬,
১৪ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
বিবিধ
আজ বিশ্ব হার্ট দিবস
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪২ এএম 
মঙ্গলবার পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। ছবি : সংগৃহীত
মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হৃদযন্ত্র। জীবনযাপনে অনিয়ম, অস্বাস্থ্যকর খাবার ও শারীরিক নিষ্ক্রিয়তার কারণে দিন দিন বাড়ছে হৃদরোগের ঝুঁকি। 

হৃদস্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

হৃদরোগ বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অতিরিক্ত কোলেস্টেরল, ধূমপান, ব্যায়ামের অভাব, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপ এ রোগের ঝুঁকি বাড়াতে পারে। তবে নিয়মিত স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশনের (আইএইচএমই) পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর নতুন করে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন প্রায় ৯ লাখ ৯২ হাজার ৭৩৬ জন। 


বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও বিভিন্ন গবেষণার তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর হৃদরোগে মারা যান দুই লাখের বেশি মানুষ।

বিশেষজ্ঞরা বলছেন, হৃদযন্ত্র সুস্থ রাখতে নিয়মিত হাঁটা বা শরীরচর্চা, সুষম খাবার এবং পর্যাপ্ত ঘুম গুরুত্বপূর্ণ। খাবারে লবণ, চিনি ও অস্বাস্থ্যকর চর্বি কমিয়ে শাকসবজি ও ফলমূল বাড়ানোর পাশাপাশি ধূমপান এড়িয়ে চলতে হবে।

হৃদরোগের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের নিয়মিত রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরল পরীক্ষা করা জরুরি। বুকে চাপ বা ব্যথা, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ঘাম কিংবা হঠাৎ দুর্বলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


সময়ের আলো/এমকে
  বিষয়:   বিশ্ব হার্ট দিবস 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: