বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার

আন্তর্জাতিক ডেস্ক

অর্থনীতি

ইরানের ওপর নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্বীকৃতি জানানোর পর বিশ্ববাজারে তেলের দাম ছাড়িয়েছে ১০৩ ডলার। এর আগে,

2026-09-30T11:35:25+00:00
2026-09-30T11:36:41+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
অর্থনীতি
বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৫ এএম  আপডেট: ৩০.০৯.২০২৬ ১১:৩৬ এএম
বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার। ছবি : সংগৃহীত
ইরানের ওপর নিষেধাজ্ঞা কমানোর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্বীকৃতি জানানোর পর বিশ্ববাজারে তেলের দাম ছাড়িয়েছে ১০৩ ডলার। এর আগে, মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ বাড়ায় আগের দিন দাম কমেছিল। খবর আল-জাজিরার। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুডের দাম ১.১৪ ডলার বা ১.১১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৩.৭৩ ডলারে দাঁড়ায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৩৪ সেন্ট বা ০.৩৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯.৭২ ডলারে ওঠে।


চলতি মাসে ব্রেন্টের দাম প্রায় ১৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। গত জুলাইয়ের পর এটি হবে ব্রেন্টের সবচেয়ে বড় মাসিক দাম বৃদ্ধি।

এদিকে, ডব্লিউটিআই এর দাম প্রায় ৪ শতাংশ বাড়ার পথে রয়েছে। এর আগে, মে মাসের পর প্রথমবার ডব্লিউটিআই এর দাম ১০৬ ডলার ছাড়িয়েছিল।

সময়ের আলো/মহু
  বিষয়:   বিশ্ববাজার  তেল  দাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: