হলিউডের দুই সিনেমা স্টার সিনেপ্লেক্সে

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা ‘ডিগার’ ও নতুন ‘রেসিডেন্ট ইভিল’। সিনেমা দুটিতে দর্শক পাবেন একদিকে

2026-10-01T23:49:15+00:00
2026-10-01T23:49:15+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
হলিউডের দুই সিনেমা স্টার সিনেপ্লেক্সে
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের দুই সিনেমা ‘ডিগার’ ও নতুন ‘রেসিডেন্ট ইভিল’। সিনেমা দুটিতে দর্শক পাবেন একদিকে টম ক্রুজের একেবারে নতুন রূপ, অন্যদিকে রেসিডেন্ট ইভিলের ভয়ংকর সারভাইভাল হরর অভিজ্ঞতা।

শুক্রবার বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে দুইবারের অস্কারজয়ী নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত ‘ডিগার’। ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে নির্মিত সিনেমাটিতে টম ক্রুজকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক চরিত্রে। ধূসর-সাদা চুল, বড় ভুঁড়ি, বলিরেখায় ভরা মুখ আর সম্পূর্ণ বদলে যাওয়া শরীরী ভাষায় পর্দায় আসছেন হলিউডের এই তারকা। আন্তর্জাতিক মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে সিনেমাটি।

‘ডিগার’-এ টম ক্রুজ অভিনয় করেছেন বিশ্বের অন্যতম ক্ষমতাধর ধনকুবের ডিগার রকওয়েল চরিত্রে। তার প্রতিষ্ঠানের একটি প্রকল্পের কারণে গ্রিনল্যান্ডের বিশাল হিমবাহ সরে যেতে শুরু করে। ছোট একটি পরিবেশগত বিপর্যয় ধীরে ধীরে বৈশ্বিক সংকটে রূপ নিতে থাকে। নিজের ব্যবসার স্বার্থে শুরুতে এসব বিষয় গুরুত্ব দেন না ডিগার। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শুরু হয় তার নতুন লড়াই। পৃথিবীকে বাঁচানোর চেয়ে ডিগার নিজেকে মানবজাতির ত্রাতা হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা নিয়ে এগিয়েছে সিরেমাটির কাহিনী।

অন্যদিকে, একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে জনপ্রিয় হরর ফ্র্যাঞ্চাইজি ‘রেসিডেন্ট ইভিল’-এর নতুন সিনেমা। জাপানি ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ক্যাপকমের জনপ্রিয় গেম সিরিজ অবলম্বনে প্রায় দুই যুগ আগে হলিউডে শুরু হয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি। জ্যাক ক্রেগার পরিচালিত নতুন ‘রেসিডেন্ট ইভিল’ সিরিজটির দ্বিতীয় রিবুট এবং সামগ্রিকভাবে অষ্টম সিনেমা। এতে অভিনয় করেছেন অস্টিন আব্রামস, জ্যাক চেরি, কলি রেইস ও পল ওয়াল্টারসহ অনেকে। 
এবারের গল্প ব্রায়ান নামের এক মেডিকেল কুরিয়ারকে নিয়েই এগিয়েছে। সাধারণ একটি ডেলিভারি করতে গিয়ে প্রাণঘাতী সংক্রমণ ও দানবীয় প্রাণীদের ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যায় সে। ব্রায়ান কোনো প্রশিক্ষিত সৈনিক বা বিশেষ ক্ষমতাসম্পন্ন নায়ক নয়। ফলে তার সবচেয়ে বড় অস্ত্র হলো বুদ্ধি, সীমিত অস্ত্র-সরঞ্জাম এবং বেঁচে থাকার চেষ্টা। 


সময়ের আলো/প্রিন্ট/কেআই
  বিষয়:   হলিউড  সিনেমা  স্টার সিনেপ্লেক্স 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: