পারিবারিক গল্পে তটিনী

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

পারিবারিক গল্পের নতুন একটি নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। মেজবাহ উদ্দীন সুমনের রচনা ও রুবেল

2026-10-01T23:46:20+00:00
2026-10-01T23:46:20+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
পারিবারিক গল্পে তটিনী
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:৪৬ পিএম 
অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। ছবি : সংগৃহীত
পারিবারিক গল্পের নতুন একটি নাটকে অভিনয় করেছেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। মেজবাহ উদ্দীন সুমনের রচনা ও  রুবেল হাসানের পরিচালানায় ‘তুমি এসেছিলে বলে’ নাটকে দেখা যাবে তাকে। এতে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। নাটকটি প্রযোজনা করেছে রঙ্গন এন্টারটেইনমেন্ট। শিগগিরই প্রচারে আসবে নাটকটি। 

নাটকের গল্পে অপূর্বকে দেখা যাবে একটি যৌথ পরিবারের বড় ছেলের চরিত্রে। বাবা মারা যাওয়ার পর পরিবারের সব দায়িত্ব এসে পড়ে তার ওপর। অফিসের কাজের পাশাপাশি পরিবারের নানা সমস্যা সামলাতে ব্যস্ত থাকতে হয় তাকে। নিজের জীবনের চাওয়া-পাওয়ার চেয়ে পরিবারের দায়িত্বই তার কাছে বড় হয়ে ওঠে। এ কারণে বিয়ের বিষয়েও আগ্রহ ছিল না তার। পরে মায়ের অনুরোধে বিয়েতে রাজি হন। এরপর পাত্রী মেহরিনের সঙ্গে প্রথম দেখা হলে নিজের জীবনের বাস্তবতা তার কাছে তুলে ধরেন অপূর্ব।

তিনি মেহরিনকে জানান, তার জীবন খুব সাধারণ নয়। পরিবার ও নানা দায়িত্বের কারণে বিয়ের পরও তাকে সেসবের মধ্যেই থাকতে হবে। মেহরিন যদি তার জীবনে আসেন তা হলে শুধু তাকে নয়, তার সঙ্গে জড়িয়ে থাকা পুরো বাস্তবতাকেই গ্রহণ করতে হবে। অপূর্বর এ খোলামেলা ও সৎ অবস্থানই মেহরিনকে মুগ্ধ করে। সেখান থেকেই দুজনের সম্পর্কের গল্প নতুন দিকে এগোয়।

নাটকটি প্রসঙ্গে তটিনী বলেন, ‘তুমি এসেছিলে বলে’ নাটকের নামটি রোমান্টিক মনে হলেও এটি মূলত পারিবারিক গল্পের। এর আগেও আমি পারিবারিক গল্পে অভিনয় করেছি তবে এই নাটকের আবেদনটা আমার কাছে অন্যরকম মনে হয়েছে। সহশিল্পী হিসেবে অপূর্ব ভাইকে পেয়ে বেশ উৎসাহ  পেয়েছিলাম কাজটি করতে। অনেক দিন পর তার সঙ্গে অভিনয় করা হলো। কাজটি করে অনেক ভালো লেগেছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে নাটকটি। 

নাটকটি প্রসঙ্গে নির্মাতা রুবেল হাসান বলেন, ‘এটি পুরোপুরি একটি পারিবারিক গল্পের নাটক। এ নাটকের গল্পে দর্শক একটি যৌথ পরিবারের টানাপড়েন দেখতে পাবে। আমাদের চারপাশে অনেক পরিবার আছে, বাইরে থেকে দেখতে সুন্দর। কিন্তু ভেতরের খবর কেউ জানে না। এটি সে রকমই একটি গল্পের নাটক।’

পরিবারের দায়িত্ব, সম্পর্কের টানাপড়েন ও বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার গল্পকে কেন্দ্র করেই নাটকটি নির্মিত। অপূর্ব ও তটিনী ছাড়াও এতে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠুসহ অনেকে।

সময়ের আলো/প্রিন্ট/কেআই
  বিষয়:   পারিবারিক গল্প  তটিনী  নাটক. সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: