রাজকীয় অবতারে ঐশ্বরিয়া

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

রাজকীয় অবতারে ফ্রান্সের এক আন্তর্জাতিক মঞ্চে মুগ্ধতা ছড়ালেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। সম্প্রতি লরিয়্যাল প্যারিসের প্রতিনিধি হিসেবে জমকালো এই ফ্যাশন

2026-09-30T23:46:28+00:00
2026-09-30T23:46:28+00:00
 
  বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬,
১৫ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
আনন্দ সময়
রাজকীয় অবতারে ঐশ্বরিয়া
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ পিএম 
ঐশ্বরিয়া রাই। ছবি : সংগৃহীত
রাজকীয় অবতারে ফ্রান্সের এক আন্তর্জাতিক মঞ্চে মুগ্ধতা ছড়ালেন বলিউড তারকা ঐশ্বরিয়া রাই। সম্প্রতি লরিয়্যাল প্যারিসের প্রতিনিধি হিসেবে জমকালো এই ফ্যাশন শোয়ের র‍্যাম্পে হাঁটেন এই অভিনেত্রী।

র‍্যাম্পে ঐশ্বরিয়ার পরনে ছিল ক্রিস্টাল খচিত কেপসহ একটি কর্সেটযুক্ত কালো ভেলভেটের ফিশটেল গাউন। মাথার ঝলমলে রত্নখচিত মুকুট, সতেজ মেকআপ এবং ট্রেডমার্ক লাল লিপস্টিক তার এই আভিজাত্যপূর্ণ সাজকে পূর্ণতা দিয়েছিল।

অনুষ্ঠানটির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ভক্তদের প্রশংসায় ভাসছেন সাবেক এ বিশ্বসুন্দরী। ফ্যাশন শো শুরু হওয়ার আগে রিহার্সেলের সময় আন্তর্জাতিক তারকাদের সঙ্গে কুশল বিনিময় করতে দেখা যায় ঐশ্বরিয়াকে। অভিনেত্রী সিমোন অ্যাশলির সঙ্গে কথা বলা ও তার হাত ধরার একটি মিষ্টি মুহূর্তের ভিডিও নেটদুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়। এ ছাড়া শোয়ের ফাঁকে লরিয়্যালের আরেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং তার দীর্ঘদিনের বন্ধু ইভা লঙ্গোরিয়ার সঙ্গেও পুনর্মিলন ঘটে এই তারকার।


দীর্ঘদিন ধরে বড়পর্দা থেকে দূরে থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে ঐশ্বরিয়ার উপস্থিতি বরাবরই আলোচনার জন্ম দেয়। সবশেষ ২০২৩ সালে মণি রত্নমের ‘পোনিয়িন সেলভান : টু’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল তাকে। সম্প্রতি প্যারিসের অনুষ্ঠানে তার উপস্থিতি সবার নজর কেড়েছে।

অনুষ্ঠানের এক পর্যায়ে মঞ্চে উঠে নিজের জনপ্রিয় গান ‘আই অ্যাম অ্যালাইভ’ পরিবেশন করেন সেলিন ডিওন। দীর্ঘদিন পর বড় মঞ্চে তার এই পরিবেশনা উপস্থিত সবাইকে আবেগপ্রবণ করে তোলে। সেই সময় ক্যামেরায় ধরা পড়ে ঐশ্বরিয়ার স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া। পাশেই সিমনকে দেখা যায় ঐশ্বরিয়ার হাত ধরে বসে মনোযোগ দিয়ে অনুষ্ঠান উপভোগ করতে।

গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেলিনের কাছে এগিয়ে যান ঐশ্বরিয়া। তাকে উষ্ণ আলিঙ্গন করার পাশাপাশি চুম্বন করতে দেখা যায়। দুই তারকার এমন আন্তরিকতা দেখে দর্শক ও উপস্থিত অন্য তারকারাও করতালিতে ফেটে পড়েন। মুহূর্তেই সেই মঞ্চ সেলিনের প্রত্যাবর্তন উদ‌যাপনের এক আনন্দময় স্থানে পরিণত হয়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা গেছে, হাত ধরে একসঙ্গে নাচছেন ঐশ্বরিয়া ও সেলিন। চারপাশের অন্য তারকাদের সঙ্গেও আনন্দে মেতে ওঠেন তারা। কোনো ধরনের প্রটোকল বা আনুষ্ঠানিকতার তোয়াক্কা না করে তারকাদের এই স্বতঃস্ফূর্ত মেলামেশা মুগ্ধ করেছে অনুরাগীদের।

সময়ের আলো/প্রিন্ট/কেআই
  বিষয়:   ঐশ্বরিয়া  ঐশ্বরিয়া রাই  বিনোদন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: