ইস্পাহানি মির্জাপুর চায়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও উপস্থাপিকা মৌসুমী মৌ। আগামী দুই বছর মির্জাপুর চায়ের বিভিন্ন ব্র্যান্ড ক্যাম্পেইন ও প্রচারে অংশ নেবেন তিনি। এ ছাড়া বাংলা ভাষা নিয়ে রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের সপ্তম বর্ষের আয়োজনে উপস্থাপিকা হিসেবে থাকবেন মৌ।
দেশের অন্যতম জনপ্রিয় ও ঐতিহ্যবাহী চা ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুর চা দীর্ঘদিন ধরে গুণগত মান ও ভোক্তাদের আস্থা ধরে রেখেছে। মৌসুমী মৌয়ের জনপ্রিয়তা ও উপস্থিতি ব্র্যান্ডটির যোগাযোগ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
শুভেচ্ছাদূত হিসেবে চুক্তি স্বাক্ষরের পর অনুভূতি জানিয়ে মৌ বলেন, ‘ইস্পাহানি মির্জাপুর চায়ের মতো একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আগামী দুই বছর ব্র্যান্ডটির সঙ্গে দারুণ কিছু কাজ হবে বলে আশা করছি। বিশেষ করে বাংলাবিদের মতো একটি গুরুত্বপূর্ণ আয়োজনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।’
মৌসুমী মৌ বিনোদন ও খেলাধুলাবিষয়ক নানা অনুষ্ঠান সঞ্চালনায় ব্যস্ত সময় পার করছেন। উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন মৌসুমী। সবশেষ ভিকি জাহেদের ‘চক্র ২’ ওয়েব সিরিজে প্রশংসিত হয়েছে তার অভিনয়।
সময়ের আলো/প্রিন্ট/কেআই