দেশের বাজারে কয়েকদিন পরপরই ওঠানামা করছে সোনা ও রুপার গহনার দাম। সর্বশেষ গত বুধবার (৩০ সেপ্টেম্বর) নতুন করে সোনা-রুপার গহনার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এর আগে টানা তিন দফা দাম কমানোর পর ওই দিন আবারও সোনার দাম বাড়ানো হয়।
বাজুসের নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছে। একই সঙ্গে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়ানো হয়।
নতুন দর কার্যকর হওয়ার পর বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়। ২১ ক্যারেটের দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। পরবর্তী সময়ে নতুন করে দাম নির্ধারণ না করা পর্যন্ত দেশের বাজারে সোনা ও রুপার গহনা এই দরেই বিক্রি হবে।
বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৪ হাজার ৩১৬ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
সময়ের আলো/এসএকে