শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের কালীবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার(২ অক্টোবর) বেলা ১১টার দিকে

2026-10-02T15:19:54+00:00
2026-10-02T15:19:54+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
সারাদেশ
শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৫ বসতঘর পুড়ে ছাই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৩:১৯ পিএম 
বসতঘর পুড়ে ছাই। ছাবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের কালীবাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার(২ অক্টোবর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে ঘরবাড়ির আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় কাগজপত্রসহ পরিবারের ব্যবহারের প্রায় সব মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সোহরাব আলীর পরিবার। তার মেয়ে সেঁজুতি আক্তার স্থানীয় গয়েশ্বরপুর কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। আগুনে তার কলেজের বই-খাতা, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও পড়াশোনার অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। চোখের সামনে পরিবারের সর্বস্বান্ত হয়ে যাওয়ার সঙ্গে পড়াশোনার একমাত্র স্বপ্নের পড়াশোনার সম্বল বই, খাতা, প্রয়োজনীয় কাগজ পত্র পুড়ে যেতে দেখে কান্নায় ভেঙে পড়েন সেঁজুতি। তার আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।

স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার আনুমানিক বেলা ১১টার দিকে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ঘরগুলো পাশাপাশি ও ঝুপড়ি ধরনের হওয়ায় আগুন দ্রুত আশেপাশে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে।


আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। পাশের নদী থেকে পানি এনে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে ততক্ষণে পাপেল, সাহেব আলী, সেলিনা, পারভীন ও সোহরাব আলীর সহ মোট পাঁচটি বসতঘরের প্রায় সব মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে সেঁজুতি আক্তারের পড়াশোনার বই-খাতা ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যাওয়ায় তার শিক্ষাজীবন নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে সেঁজুতি আক্তার বলেন, পরিবারের সর্বস্ব হারিয়ে আমরা অসহায় হয়ে পড়েছি। মুহূর্তেই নিঃস্ব হয়ে গেলাম। আমার বই-খাতা সব পুড়ে গেছে। এখন কী করব, কিছুই বুঝতে পারছি না। কোথায় ঠাঁই হবে আমাদের, একমাত্র আল্লাহই ভালো জানেন।

ক্ষতিগ্রস্ত সেলিনা আক্তার বলেন, হঠাৎ আগুন আগুন বলে চিৎকার শুনতে পাই। ঘর থেকে বের হয়ে দেখি চারদিকে দাউদাউ করে আগুন জ্বলছে। কিছু বুঝে ওঠার আগেই আগুনে সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা একেবারে নিঃস্ব। পরনের কাপড় ছাড়া আর কিছুই নেই। কোথায় যাব, কী করব, কী খাব, কিছুই বুঝে উঠতে পারছি না।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেন, আগুনে পাঁচটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

সময়ের আলো/জোই
  বিষয়:   শ্রীপুর  গাজীপুর  অগ্নিকাণ্ড  বসতঘর  পুড়ে ছাই  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: