শ্রীপুরে এক মাস ধরে নিখোঁজ ১০ বছরের রিথি

শ্রীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে এক মাস ধরে নিখোঁজ রয়েছে ১০ বছরের শিশু রিথি আক্তার। গত ২৯ আগস্ট বিকালে বাড়ি থেকে বের হওয়ার

2026-10-01T22:29:21+00:00
2026-10-01T22:29:21+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
শ্রীপুরে এক মাস ধরে নিখোঁজ ১০ বছরের রিথি
শ্রীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১০:২৯ পিএম 
শ্রীপুর থানা। ছবি : সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে এক মাস ধরে নিখোঁজ রয়েছে ১০ বছরের শিশু রিথি আক্তার। গত ২৯ আগস্ট বিকালে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি সে। এরপর আত্মীয়স্বজনের বাড়ি, আশপাশের এলাকা, বাজার, রেলস্টেশনসহ বিভিন্ন স্থানে খুঁজেও তার কোনো সন্ধান পাননি স্বজনরা। 

নাতনির ছবি হাতে প্রতিদিনই এক এলাকা থেকে আরেক এলাকায় ছুটে বেড়াচ্ছেন ৭১ বছর বয়সি নানা ইসমাইল শেখ। বয়সের ভার ও অসুস্থতাও তাকে থামাতে পারছে না। নাতনিকে ফিরে পাওয়ার আশায় কখনো মানুষের কাছে জানতে চাইছেন, কখনো অপরিচিতদের হাতে রিথির ছবি তুলে দিচ্ছেন। দীর্ঘদিনেও সন্ধান না মেলায় দুশ্চিন্তা আর উৎকণ্ঠায় দিন কাটছে পুরো পরিবারের।


এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সাধারণ ডায়েরির আলোকে পুলিশ কাজ করছে। শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে। একই সঙ্গে সামাজিক ও পারিবারিকভাবেও শিশুটির সন্ধানে চেষ্টা চালিয়ে যেতে হবে।

গত ২৯ আগস্ট দুপুরে রিথির নানি নুরজাহান বেগম হাঁসের একটি বাচ্চা খুঁজে পাচ্ছিলেন না। এ নিয়ে তিনি রিথির সঙ্গে কিছুটা রাগ করে কথা বলেন। সেদিন বিকেল ৪টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় রিথি। প্রায় ৯ বছর আগে রিথির বাবা-মায়ের বিচ্ছেদ হয়। পরে তার মা জোনাকি আক্তার দ্বিতীয় বিয়ে করে স্বামীর বাড়িতে চলে যান। এরপর থেকেই রিথি ও তার বড় বোন স্মৃতি নানা ইসমাইল শেখের কাছে বড় হয়ে আসছিল।

সময়ের আলো/প্রিন্ট/জোই
  বিষয়:   গাজীপুর  শ্রীপুর  নিখোঁজ  রিথি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: