সাউথ আফ্রিকার কোচকে বিশ্বকাপের জন্য নিয়েছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

সাউথ আফ্রিকার কোচিং প্যানেল থেকে এবার বাংলাদেশের ড্রেসিংরুমে—বিশ্বকাপের আগে নতুন দায়িত্বে মালিবংওয়ে মাকেতা।বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে সাউথ

2026-10-02T22:08:39+00:00
2026-10-02T22:08:39+00:00
 
  শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
খেলা
সাউথ আফ্রিকার কোচকে বিশ্বকাপের জন্য নিয়েছে বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:০৮ পিএম 
মালিবংওয়ে মাকেতা। ছবি : সংগৃহীত
সাউথ আফ্রিকার কোচিং প্যানেল থেকে এবার বাংলাদেশের ড্রেসিংরুমে—বিশ্বকাপের আগে নতুন দায়িত্বে মালিবংওয়ে মাকেতা। 

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে সাউথ আফ্রিকার মাকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত দুই বছরের চুক্তিতে দায়িত্ব পালন করবেন তিনি।

আগামী বছর সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে কোচিং স্টাফে পরিবর্তন এনেছে বিসিবি। নতুন দায়িত্ব পেয়ে শিগগিরই সংযুক্ত আরব আমিরাতে থাকা বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন মাকেতা। সেখানে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ।

জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের সহকারী হিসেবে কাজ করবেন ৪৬ বছর বয়সী এই সাউথ আফ্রিকান। এর আগে প্রায় দেড় বছর বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ সালাহউদ্দীন। সম্প্রতি তাকে হাই পারফরম্যান্স ইউনিটের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।

খেলোয়াড় হিসেবে মাকেতার ক্যারিয়ার খুব বেশি সমৃদ্ধ না হলেও কোচিংয়ে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। ২০০৭ সালে একটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি। ক্রিকেট সাউথ আফ্রিকার লেভেল-ফোর সনদধারী মাকেতা দুই দশকের বেশি সময় ধরে কোচিংয়ের সঙ্গে যুক্ত।


সাউথ আফ্রিকার জাতীয় দলের সহকারী কোচ, ‘এ’ দলের প্রধান কোচ, অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ও জাতীয় একাডেমির প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৯ বিশ্বকাপেও সাউথ আফ্রিকার কোচিং স্টাফের সদস্য ছিলেন মাকেতা।

বাংলাদেশ দলের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়ে মাকেতা বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। বিসিবি আমার ওপর যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখতে আমি মুখিয়ে আছি।’

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সাউথ আফ্রিকা  কোচ  বিশ্বকাপ  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: