কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ১ জনের

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের রাজারহাটে বৈদ্যুতিক করাত দিয়ে গাছ কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিপ্লব মিয়া (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার

2026-10-03T08:59:31+00:00
2026-10-03T08:59:31+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ১ জনের
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৮:৫৯ এএম 
রাজারহাট থানা। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের রাজারহাটে বৈদ্যুতিক করাত দিয়ে গাছ কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বিপ্লব মিয়া (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার চাকিরপশা ইউনিয়ন পরিষদ চত্বরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিপ্লব মিয়া রাজারহাট সদর ইউনিয়নের মেকুরটারী গ্রামের আব্দুল মজিদের ছেলে।

চাকিরপশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম জানান, ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের কাজ চলছে । নির্মাণাধীন ভবনের সামনে কয়েকটি গাছ অপসারণের উদ্যোগ নেওয়া হয়। গাছগুলো নিলামে বিক্রি করা হয়েছিল। বৃহস্পতিবার বৈদ্যুতিক দিয়ে গাছ কাটার সময় শ্রমিক বিপ্লব মিয়ার পা পিছলে যায়। এ সময় করাতের তার ছিঁড়ে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।


রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   কুড়িগ্রাম  বিদ্যুৎস্পৃষ্ট  প্রাণ গেল  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: