শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

নাটোরে গ্রিডের জরুরি রক্ষণাবেক্ষণ, লাইনের রেডহট নিরসন এবং গাছের ডালপালা ছাঁটার কাজের জন্য বড়াইগ্রাম উপজেলায় শনিবার (৩ অক্টোবর) টানা ১১

2026-10-03T06:51:51+00:00
2026-10-03T06:51:51+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:৫১ এএম 
সংগৃহীত ছবি
নাটোরে গ্রিডের জরুরি রক্ষণাবেক্ষণ, লাইনের রেডহট নিরসন এবং গাছের ডালপালা ছাঁটার কাজের জন্য বড়াইগ্রাম উপজেলায় শনিবার (৩ অক্টোবর) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। 

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে শুক্রবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) এবং বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের অন্তর্ভুক্ত সমস্ত ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।


এর ফলে বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, নগর ইউনিয়ন, গোপালপুর ইউনিয়ন, চান্দাই ইউনিয়ন এবং দুয়ারিয়া ও জোয়াড়ি ইউনিয়নের কিছু অংশের গ্রাহকদের বিদ্যুৎহীন থাকতে হবে। যার কারণে সাময়িকভাবে কিছুটা ভোগান্তিতে পড়তে পারেন তারা।

পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার অগ্রগতির ওপর ভিত্তি করে এই সময়সীমায় কিছুটা তারতম্য হতে পারে। তবে কাজ শেষ হওয়া মাত্রই যেকোনো মুহূর্তে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   শনিবার  ১১ ঘণ্টা  বিদ্যুৎ  এলাকা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: