স্ত্রীকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তালাক, সেই স্বামী ‘অপহরণ’

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকের কারবার থেকে স্ত্রীকে বিরত রাখতে রাখতে না পেরে তালাক দেন স্বামী। এর জেরে তাকে অপহরণের অভিযোগ উঠেছ

2026-10-03T10:55:27+00:00
2026-10-03T10:55:27+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
স্ত্রীকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে তালাক, সেই স্বামী ‘অপহরণ’
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১০:৫৫ এএম 
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদকের কারবার থেকে স্ত্রীকে বিরত রাখতে রাখতে না পেরে তালাক দেন স্বামী। এর জেরে তাকে অপহরণের অভিযোগ উঠেছ তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর বড় ভাই।

শুক্রবার (২ অক্টোবর) রাতে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় ওই অপহরণের ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, বালিয়াপাড়া গ্রামের কামালের স্ত্রী শেফালী দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত বলে অভিযোগ পরিবারের। তিনি নিজে বাংলা মদ তৈরি করে বিক্রি করতেন এবং স্থানীয় মাদকসেবীদের নিয়ে একটি চক্র গড়ে তুলেছিলেন। মাদকের কারবার থেকে স্ত্রীকে বিরত রাখতে কামাল একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হন।


ভুক্তভোগীর পরিবার জানায়, বিষয়টির কোনো সুরাহা করতে না পেরে গত ২৭ সেপ্টেম্বর আদালতের মাধ্যমে শেফালীকে তালাক দেন কামাল। এর জেরে গত ৩০ সেপ্টেম্বর শেফালী কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে একটি মাইক্রোবাসে করে বালিয়াপাড়া বাজার থেকে কামালকে তুলে নিয়ে যান। এরপর থেকে কামালের সন্ধান পাওয়া যাচ্ছিল না। ১ অক্টোবর তার পরিবারের সদস্যরা শেফালীর বাড়িতে যান। এ সময় শেফালী মোবাইল ফোনে তার সহযোগীদের ডেকে আনেন।

পরে তারা কামালের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। হামলায় কামালের বড় ভাই মোস্তফা, তার স্ত্রী রাহিমা ও মেয়ে শিউলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন।

আড়াইহাজার থানার প্রার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন মোবাইলে বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তবে কাউকে গ্রেফতার সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

সময়ের আলো/জোই

  বিষয়:   স্ত্রী  তালাক  স্বামী  অপহরণ  নারায়ণগঞ্জ  আড়াইহাজার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: