ছেলে-মেয়েদের জন্য নিরাপদ দেশ গড়ে তুলতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেছেন, গত ১৭ বছর ধরে দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল। সেই পরিস্থিতি

2026-10-03T15:15:42+00:00
2026-10-03T15:15:42+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
ছেলে-মেয়েদের জন্য নিরাপদ দেশ গড়ে তুলতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:১৫ পিএম 
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। ছবি : সময়ের আলো
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি বলেছেন, গত ১৭ বছর ধরে দেশে এক ধরনের অস্থিরতা বিরাজ করছিল। সেই পরিস্থিতি থেকে দেশকে ফিরিয়ে এনে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এমন একটি দেশ গড়ে তুলতে হবে, যেখানে ছেলে-মেয়েরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে এবং একসঙ্গে গাইতে ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ শিল্পকলা অ্যাকাডেমিতে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, এখনো কেমন যেন ভয় ভয় লাগে। সারা দেশে নিরাপত্তা নিয়ে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এই পরিস্থিতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা আমাদের ছেলে-মেয়েদের জন্য একটি ভালো ও সমৃদ্ধ জায়গা চাই। একটি নিরাপদ দেশ গঠন করতে চাই।

তিনি আরও বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে নৌকাবাইচ, ঘোড়দৌড়, ঘুড়ি ওড়ানো, জারি, সারি ও ভাটিয়ালি গানের মতো নানা আয়োজন গভীরভাবে জড়িয়ে আছে। এসব আয়োজন বন্ধ করে দেওয়ার কথা বলা হলে মানুষের মধ্যে নেতিবাচক চিন্তার সৃষ্টি হতে পারে। তাই বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ধারণ ও সংরক্ষণ করতে হবে।


তিনি বলেন, সংস্কৃতি মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টি করে। তাই নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তুলতে নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শিল্পচর্চার সুযোগ তৈরি করতে হবে।

জেলা প্রশাসক ড. জি এম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ জাহানারা খাতুন, জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাস গুপ্ত, সহকারী পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ, দৈনিক ইত্তেফাকের সিনিয়র আর্টিস্ট অভিজিৎ চৌধুরীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনীতে বিভিন্ন বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সময়ের আলো/জোই
  বিষয়:   ছেলে-মেয়ে  নিরাপদ দেশ  সংস্কৃতি প্রতিমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: