বাস মালিকদের দ্বন্দ্বে হবিগঞ্জে ধর্মঘট, ভোগান্তিতে দূরপাল্লার যাত্রীরা

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিস ও মৌলভীবাজারের এসএমএস পরিবহনের দ্বন্দ্বের জেরে হবিগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। এতে সিলেট বিভাগের সঙ্গে

2026-10-01T21:44:32+00:00
2026-10-01T21:46:00+00:00
 
  বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬,
১৬ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাস মালিকদের দ্বন্দ্বে হবিগঞ্জে ধর্মঘট, ভোগান্তিতে দূরপাল্লার যাত্রীরা
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৯:৪৪ পিএম  আপডেট: ০১.১০.২০২৬ ৯:৪৬ পিএম
সিলেটগামী বাস আটক করে যাত্রীদের নামিয়ে দিচ্ছেন হবিগঞ্জ বিরতিহীন বাসের শ্রমিকরা। ছবি : সময়ের আলো
হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিস ও মৌলভীবাজারের এসএমএস পরিবহনের দ্বন্দ্বের জেরে হবিগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু হয়েছে। এতে সিলেট বিভাগের সঙ্গে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার বাস যোগাযোগ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। বিশেষ করে শায়েস্তাগঞ্জ গোলচত্বর এলাকায় যাত্রীদের দুর্ভোগ চোখে পড়ার মতো।
 
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল থেকে হবিগঞ্জের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেটসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা বাসস্ট্যান্ডে এসে বিপাকে পড়ছেন। অনেকেই টিকিট বাতিল করে বাড়ি ফিরছেন, আবার কেউ বিকল্প যানবাহনের সন্ধান করছেন।

বাস না পেয়ে যাত্রীদের কেউ সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস কিংবা ছোট যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। এতে স্বাভাবিকের তুলনায় কয়েকগুণ বেশি ভাড়া গুনতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক ও রোগীদের নিয়ে যাত্রীরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন।


সরেজমিন দেখা যায়, শায়েস্তাগঞ্জ গোলচত্বর এলাকায় দূরপাল্লার যাত্রীরা রাস্তার পাশে দাঁড়িয়ে-বসে সময় পার করছেন। যানজটে তিল ধারণের ঠাঁই নেই পুরো এলাকা জুড়ে।

যাত্রীরা অভিযোগ করে জানান, পরিবহন মালিকদের দ্বন্দ্বের কারণে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। জরুরি কাজে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য বের হয়ে শায়েস্তাগঞ্জে এসে আটকা পড়েছেন।
 
কয়েকজন নারী জানান, তারা বগুড়া থেকে এসেছেন সিলেট শাহ জালাল (রঃ) মাজার জিয়ারতের জন্য। কিন্তু এখানে এসে আটকা পড়েছেন। আফসোস করে তারা বলেন, ‘বাড়ি থেকে অনেক আশা নিয়ে এসেছিলাম, কিন্তু এখন মাজারে যাওয়া হবে কীনা, জানি না।’

এদিকে, দূরপাল্লার যাত্রী ও বাস স্টাফদের মধ্যে বেশ কয়েক দফা ঝগড়া হতে দেখা গেছে। চালকরা জানান, সিলেট কিংবা ঢাকা থেকে বাস নিয়ে শায়েস্তাগঞ্জে এসে আটকা পড়েছেন। এখন যাত্রীদের টাকা কীভাবে ফেরত দিবেন। 

যাত্রীরা বলেন, ‘পরিবহন খাতের বিরোধের প্রভাব যেন সাধারণ যাত্রীদের ওপর না পড়ে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর উদ্যোগ নিতে হবে।’

রাত ৯টায় জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সময়ের আলোকে বলেন, ‘আমাদের সভা চলছে পরবর্তী করণীয় নিয়ে। তবে, ধর্মঘট চলমান রয়েছে।’

সময়ের আলো/মহু

  বিষয়:   বাস  হবিগঞ্জ  ধর্মঘট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: