ডোবায় মিলল নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ

শরীয়তপুর প্রতিনিধি

সারাদেশ

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় নিখোঁজের ছয় ঘণ্টা পর তিন বছরের এক শিশুর বস্তাবন্দি গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়

2026-10-04T04:08:47+00:00
2026-10-04T04:08:47+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
ডোবায় মিলল নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:০৮ এএম 
ছবি : সংগৃহীত
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় নিখোঁজের ছয় ঘণ্টা পর তিন বছরের এক শিশুর বস্তাবন্দি গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশীর বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। 

শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার শিধলকুড়া ইউনিয়নের পশ্চিম আদাসন এলাকার ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফীন। ঘটনার তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, যারা নৃশংস এই হত্যাকা-ের সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আলী আকবরের বাড়িতে অগ্নিসংযোগ করেন। পরে এ ঘটনায় আলী আকবর শিকদারের ছেলে রাসেল শিকদারকে আটক করে পুলিশ।


শিশুটির বাবা সেলিম সরদার অভিযোগ করে বলেন, আমার ছেলেকে ওরা নির্মমভাবে হত্যা করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

এ ঘটনার পর থেকে আলী আকবরের পরিবারের কোনো সদস্য বাড়িতে না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নিহত সোয়াইফ হোসেন ওই এলাকার সেলিম সরদার ও শিমুলি দম্পতির সন্তান।

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   ডোবা  নিখোঁজ  বস্তাবন্দি মরদেহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: