হালুয়াঘাটে হত্যা মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাটে দায়ের করা একটি হত্যা মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। একইসঙ্গে বাদীর ওপর

2026-10-03T19:01:47+00:00
2026-10-03T19:01:47+00:00
 
  শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
হালুয়াঘাটে হত্যা মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৭:০১ পিএম 
বসতঘরের মালামাল সরিয়ে মামলা করার পাঁয়তারা করছেন বলে অভিযোগ উঠেছে। ছবি : সময়ের আলো
ময়মনসিংহের হালুয়াঘাটে দায়ের করা একটি হত্যা মামলা তুলে নিতে বাদীকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে। একইসঙ্গে বাদীর ওপর চাপ সৃষ্টি করতে আসামিরা নিজেদের বসতঘরের মালামাল অন্যত্র সরিয়ে নিয়ে তাঁর বিরুদ্ধে পাল্টা মামলা করার পাঁয়তারা করছেন বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী মোহাম্মদ রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা।

এ ঘটনায় আইনি পদক্ষেপ হিসেবে রফিকুল ইসলাম হালুয়াঘাট থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাদী রফিকুল ইসলাম ও বিবাদীদের বাড়ি পাশাপাশি। জমিজমা নিয়ে তাঁদের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১ সেপ্টেম্বর শাহেদ আলী নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে রফিকুল ইসলাম আটজনকে আসামি করে হালুয়াঘাট থানায় হত্যা মামলা করেন।

মামলার আসামিরা হলেন বাবুল হোসেন, রহমত আলী, দুলাল মিয়া, মঞ্জুরুল ইসলাম, হৃদয়, মেহেদী, আরশাদ আলী ও মেহের বানু।

পুলিশ ঘটনার পর তিনজনকে গ্রেফতার করে। অন্য আসামিরা গ্রেফতার এড়াতে প্রায় একমাস বাড়ির বাইরে ছিলেন। পরে গত বুধবার তাঁরা উচ্চ আদালত থেকে জামিন পান এবং শুক্রবার নিজ বাড়িতে ফেরেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রফিকুল ইসলামের অভিযোগ, জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার পর থেকেই আসামিরা হত্যা মামলা তুলে নিতে তাঁকে নানা ধরনের হুমকি দিচ্ছেন। তাঁকে চাপের মধ্যে রাখতে নিজেদের বসতঘরের মালামাল অন্যত্র সরিয়ে নিয়ে তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করারও পাঁয়তারা করছেন তাঁরা।


অভিযোগে আরও বলা হয়, আসামিরা বাদীর বাড়ির আশপাশে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছেন। এতে যেকোনো সময় হামলার আশঙ্কায় রয়েছেন রফিকুল ইসলাম ও তাঁর পরিবারের সদস্যরা।

এ অবস্থায় নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন রফিকুল ইসলাম।

সময়ের আলো/এনএন
  বিষয়:   হালুয়াঘাট  হত্যা মামলা  বাদী  প্রাণনাশের হুমকি  ময়মনসিংহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: