প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৫৫ পিএম আপডেট: ১৮.১১.২০২৬ ১১:৫৫ পিএম
কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসায় অগ্নিসংযোগ। ছবি : সময়ের আলো পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীরের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টার দিকে দুর্বৃত্তরা এই হামলা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের শাখারিয়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই মহাসড়কের বসাক বাজার এলাকা এবং মির্জাগঞ্জ উপজেলার বরগুনা-বরিশাল সড়কে কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়।
এ বিষয়ে, পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল অব্যাহত রয়েছে।
এছাড়া আমতলী থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করেছে। অন্যদিকে সরকারদলীয় নেতাকর্মীদের মোটরসাইকেল নিয়ে মহড়াও অব্যাহত রয়েছে।
সময়ের আলো/আতা