চাঁদা না পেয়ে বিএনপি নেতার নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে এক বিএনপি নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে স্থানীয় এক বিএনপি নেতার

2026-11-18T22:46:32+00:00
2026-11-18T22:46:32+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
চাঁদা না পেয়ে বিএনপি নেতার নেতৃত্বে প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৪৬ পিএম 
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী লুৎফা বেগম। ছবি : সময়ের আলো
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে এক বিএনপি নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে স্থানীয় এক বিএনপি নেতার নেতৃত্বে দিনেদুপুরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে অভিযুক্ত আসামিদের দ্রুত গ্রেফতার এবং প্রবাসীর পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে সিঙ্গাপুর প্রবাসী মো. শফিকুল ইসলামের স্ত্রী লুৎফা বেগম (৪০) লিখিত বক্তব্যে বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে প্রবাসজীবন কাটাচ্ছেন এবং তাদের দুই ছেলে বেসরকারি চাকরি করেন। স্বামী ও ছেলেদের কষ্টার্জিত উপার্জনের টাকায় তারা গ্রামে নতুন একটি পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন। এ সময় প্রতিবেশী ও স্থানীয় বিএনপি নেতা সিদ্দিকুর রহমান বুলবুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাদের কাছে বাড়ি নির্মাণ বাবদ ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত ১৩ সেপ্টেম্বর (রোববার) দিনেদুপুরে সিদ্দিকুর রহমান বুলবুল, শাহজাহান সরকার ও বাবুল সরকারের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং আসবাবপত্র ভাঙচুর করে আরও ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে।

ঘটনার পরপরই প্রতিকার চেয়ে দক্ষিণ গফরগাঁও থানায় যোগাযোগ করা হলেও প্রয়োজনীয় সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন লুৎফা বেগম। পরে তিনি বাদী হয়ে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি অভিযোগ দায়ের করেন। আদালত ঘটনাটি তদন্ত করার জন্য ময়মনসিংহের ডিবি পুলিশকে দায়িত্ব দেন।

আদালতে মামলা করার পর থেকেই পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান ভুক্তভোগী নারী। তিনি অভিযোগ করেন, মামলা করার পর স্থানীয় বিএনপি নেতা বুলবুল ও তার অনুসারীরা তার ছোট ছেলে তুহীনকে মারধর করেছে এবং মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করছে। এমনকি অভিযোগ প্রত্যাহার না করলে প্রবাসীর ছেলেদের প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে লুৎফা বেগম অভিযুক্ত বুলবুলসহ অন্য আসামিদের দ্রুত গ্রেফতার, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং লুট হওয়া মালামাল উদ্ধারের জোর দাবি জানান।

এ বিষয়ে ময়মনসিংহ ডিবির তদন্ত কর্মকর্তা এসআই বিপ্লব কুমার সাহা বলেন, আদালতের আদেশ হাতে পেয়েছি। দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে তদন্ত কার্যক্রম শুরু করা হবে।

দক্ষিণ গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাটি বর্তমানে ময়মনসিংহ ডিবি পুলিশ তদন্ত করছে। এ ছাড়া ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার বিষয়টি দক্ষিণ গফরগাঁও থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদারকি করবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ময়মনসিংহ  দক্ষিণ গফরগাঁও  বিএনপি নেতা  চাঁদা  প্রবাসী  সময়ের আলো  বিএনপি 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: