বাণিজ্যিক উৎপাদনের অপেক্ষায় রূপপুর

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটের ট্রায়াল কার্যক্রম শেষ হয়েছে। এখন বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে নিয়মিত সরবরাহ

2026-11-18T22:34:13+00:00
2026-11-18T22:34:13+00:00
 
  বুধবার, ১৮ নভেম্বর ২০২৬,
৪ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সারাদেশ
বাণিজ্যিক উৎপাদনের অপেক্ষায় রূপপুর
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৩৪ পিএম 
ছবি : সংগৃহীত
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটের ট্রায়াল কার্যক্রম শেষ হয়েছে। এখন বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে নিয়মিত সরবরাহ শুরুর অপেক্ষা। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সম্পন্ন হলেই পূর্ণ সক্ষমতায় উৎপাদনের দিকে এগোবে কেন্দ্রটি।

প্রকল্পসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের উৎপাদন সক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট প্রকল্পটি বাস্তবায়ন করছে।

বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন যন্ত্রপাতি, নিয়ন্ত্রণব্যবস্থা, টারবাইন ও জেনারেটরের কার্যক্রম পরীক্ষা করা হয়েছে। পাশাপাশি জাতীয় গ্রিডের সঙ্গে কেন্দ্রটির সমন্বয় এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সক্ষমতাও যাচাই করা হয়েছে।


তবে ট্রায়াল কার্যক্রম শেষ হলেই বাণিজ্যিক উৎপাদন শুরু করা যাচ্ছে না। এ জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। অনুমোদন পাওয়ার পর চুক্তি অনুযায়ী কেন্দ্রটির বাণিজ্যিক পরিচালনা শুরু হবে। পরবর্তী সময়ে নির্ধারিত প্রক্রিয়ায় কেন্দ্রটি বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কথা রয়েছে।

রূপপুরের দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে যুক্ত হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ। এতে দেশের বিদ্যুৎ উৎপাদনের উৎসে বৈচিত্র্য আসবে। পাশাপাশি দীর্ঘমেয়াদে প্রচলিত জ্বালানির ওপর নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বাণিজ্য  উৎপাদন  রূপপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: