প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:০৩ পিএম
ভাঙ্গায় কৃষকদল নেতার জানাজায় রুহুল কবির রিজভী। ছবি : সময়ের আলোফরিদপুরের ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রাজুর জানাজা শেষে তিনি এ কথা জানান।
এর আগে, বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় নিহত উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক নেতা রাজু মোল্যার জানাজা সম্পন্ন হয়।
জানাজায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জানাজা শেষে রুহুল কবির রিজভী বলেন, হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বসে ফ্যাসিবাদীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আর কত মানুষের চোখের পানি দেখতে হবে, সন্তানহারা বাবা-মায়ের কান্না আর কত দেখতে হবে? রাজুকে যারা হত্যা করেছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে।
এ ঘটনার জেরে ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় সেখানে থাকা তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
সময়ের আলো/এসএকে