নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৮

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য,

2026-10-04T10:20:30+00:00
2026-10-04T10:20:30+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯৮
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ১০:২০ এএম 
সংগৃহীত ছবি
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য, মাদককারবারি, মাদকসেবী, চোর, ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন থানা এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িতদের নিম্নরূপভাবে গ্রেফতার করা হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ৯ জন, মাদক ব্যবসায়ী ৮ জন, মাদকসেবী ৫৮ জন, চোর ১ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৭ জন, নিয়মিত মামলার আসামি ৮ জন, অন্যান্য আইনে ৭ জন, মোট গ্রেফতার ৯৮ জন।

নারায়ণগঞ্জ সদর থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ১ জন, ২১২ পিস ইয়াবাসহ মাদককারবারি ২ জন, মাদকসেবী ৬ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং অন্যান্য ধারায় ৪ জনসহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়।

ফতুল্লা মডেল থানায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ১ জন, মাদকসেবী ১৮ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, নিয়মিত মামলার আসামি ১ জন এবং অন্য আইনে ১ জনসহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী কার্যক্রমে জড়িত নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন, ৩০ পিস ইয়াবাসহ মাদককারবারি ৩ জন, মাদকসেবী ১২ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং নিয়মিত মামলার আসামি ৫ জনসহ মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়। বন্দর থানায় মাদকসেবী ৬ জন এবং অন্য আইনে ১ জনসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।


সোনারগাঁও থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ জন, ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ২ জন, মাদকসেবী ১৩ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন এবং চোর ১ জনসহ মোট ২০ জনকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ জন, মাদকসেবী ৩ জন এবং অন্যান্য আইনে ২ জনসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়। আড়াইহাজার থানায় অন্যান্য আইনে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   নারায়ণগঞ্জ  পুলিশ  বিশেষ অভিযান  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: