নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ ও নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ১০৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে।শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত

2026-09-27T09:10:32+00:00
2026-09-27T09:10:32+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১০৫
নারায়ণগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১০ এএম 
ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ ও নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার ১০৫ আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

শনিবার (২৬ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।  

নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানায়, পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ ও নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদক ব্যবসায়ী ও মাদকসেবী, চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতির প্রস্তুতির সঙ্গে জড়িত ব্যক্তি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধ ও আইনগত ব্যবস্থার আওতাভুক্ত মোট ১০৫ জনকে গ্রেফতার করা হয়।  


পুলিশের তথ্যমতে, ফতুল্লা মডেল থানায় ৪৭ জন, বন্দর থানায় ১৮ জন, সোনারগাঁও থানায় ১৭ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ১৫ জন, সদর মডেল থানায় ৬ জন এবং রূপগঞ্জ ও আড়াইহাজার থানায় একজন করে আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের বিশেষ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’

সময়ের আলো/জেডি  
  বিষয়:   নারায়ণগঞ্জ  পুলিশ  বিশেষ অভিযান  গ্রেফতার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: