মির্জাপুরে সড়ক পার হতে গিয়ে বাসচাপায় ২ কিশোর নিহত

মির্জাপুর প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাসের চাপায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার

2026-09-27T09:01:15+00:00
2026-09-27T09:01:28+00:00
 
  রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬,
১২ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মির্জাপুরে সড়ক পার হতে গিয়ে বাসচাপায় ২ কিশোর নিহত
মির্জাপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০১ এএম  আপডেট: ২৭.০৯.২০২৬ ৯:০১ এএম
প্রতীকী ছবি
টাঙ্গাইলের মির্জাপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি বাসের চাপায় দুই কিশোর নিহত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার জামুর্কি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, জামুর্কী গ্রামের ডালিমের ছেলে রুদ্র (১৪) ও গাজীপুরের সফিপুর নস্করচালা গ্রামের পঞ্চুর ছেলে ঝলক (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে জামুর্কি বাজারে কেনাকাটা করতে যায় রুদ্র ও ঝলক। পরে তারা রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই কিশোরের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।


খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুই কিশোরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত বাসটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   মির্জাপুর  সড়ক  বাসচাপা  কিশোর নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: