সাত শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না : ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জুনে হওয়া সমঝোতায় নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না বলে জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার

2026-10-04T18:06:53+00:00
2026-10-04T18:06:53+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সাত শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না : ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:০৬ পিএম 
ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। ছবি : সংগৃহীত
জুনে হওয়া সমঝোতায় নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না বলে জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ রোববার (৪ অক্টোবর) এ অবস্থান স্পষ্ট করেন।

বার্তাসংস্থা নুরনিউজের প্রতিবেদনে বলা হয়, ঘালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন একটি প্রস্তাব দিয়েছে। তবে ইরান মনে করছে, একপাক্ষিক দাবি ও আলোচনার প্রক্রিয়া দীর্ঘায়িত করার সময় শেষ হয়েছে।

ঘালিবাফ বলেন, মার্কিনিরা মিডিয়ার সামনে ভিন্ন কথা বলে। তারা সম্প্রতি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব দিয়েছে। তবে তাদের মনে রাখতে হবে প্রক্রিয়া দীর্ঘায়িত করা এবং একপাক্ষিক দাবি চাওয়ার সময় শেষ।

তিনি আরও বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানের অবস্থান খুবই স্পষ্ট এবং দৃঢ়, জুনে হওয়া ইসলামাবাদ সমঝোতা স্মারক চুক্তিতে থাকা সাতটি শর্তপূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না।


এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে তেহরান নতুন একটি প্রস্তাব দিয়েছে। ওয়াশিংটন তা গ্রহণ করলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা জানান তিনি।

বিদেশি দূতদের সঙ্গে বৈঠকে আরাঘচি বলেন, হরমুজ খোলার বিষয়ে ইরানের শর্তগুলো যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানানো হয়েছে। এসব শর্ত মেনে নেওয়ার ওপরই প্রণালি খোলার বিষয়টি নির্ভর করছে।

তিনি বলেন, ইরান আশা করে যুক্তরাষ্ট্র কূটনৈতিক পথ বেছে নেবে। তবে সামরিক পদক্ষেপ নেওয়া হলে ইরান আগের চেয়েও বেশি প্রস্তুত থাকবে।

আরাঘচি বলেন, যদি তারা আবারও সামরিক সমাধানের দিকে আগায়, আমরা আগের চেয়ে আরও বেশি প্রস্তুত এবং আমাদের নিজেদের রক্ষায় যা করার দরকার তা-ই করব।

সূত্র : নুরনিউজ


সময়ের আলো/এমকে
  বিষয়:   শর্তপূরণ  হরমুজ প্রণালি  খোলা  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: