৩৭ দিন পর নিখোঁজ মালয়েশীয় নাগরিকের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যায় ৩৭ দিন পর নিখোঁজ ৫৫ মালয়েশীয় নাগরিকের মধ্যে একজনের সন্ধান মিলেছে। চীনা বংশোদ্ভূত ওই মালয়েশীয় নাগরিক নিরাপদে

2026-10-04T16:18:09+00:00
2026-10-04T16:18:09+00:00
 
  রবিবার, ৪ অক্টোবর ২০২৬,
১৯ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
নেপালের বন্যা
৩৭ দিন পর নিখোঁজ মালয়েশীয় নাগরিকের সন্ধান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ অক্টোবর, ২০২৬, ৪:১৮ পিএম 
চীনা বংশোদ্ভূত ওই মালয়েশীয় নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন। ছবি : সংগৃহীত
নেপাল-তিব্বতের ভয়াবহ বন্যায় ৩৭ দিন পর নিখোঁজ ৫৫ মালয়েশীয় নাগরিকের মধ্যে একজনের সন্ধান মিলেছে। চীনা বংশোদ্ভূত ওই মালয়েশীয় নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন। নিখোঁজদের পরিবারের প্রতিনিধিত্বকারী সংগঠন মালয়েশিয়া সলিডারিটি : ফ্যামিলিজ ইন হোপ (মাসফিহ) শুক্রবার (২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

মাসফিহ জানায়, একা ভ্রমণের উদ্দেশ্যে নেপালে গিয়েছিলেন ওই ব্যক্তি। পরে তিনি নিজেই কাঠমান্ডুতে মালয়েশিয়ার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন।

সংগঠনটির মুখপাত্র মানিভান্নান রেথিনাম বলেন, ৩৭ দিন পর একজন মালয়েশীয় নাগরিককে নিরাপদে খুঁজে পাওয়া নিখোঁজদের পরিবারগুলোর জন্য অত্যন্ত স্বস্তিদায়ক। তিনি জানান, গত ২৫ আগস্ট বিকেল ৩টা ২৬ মিনিটে ওই ব্যক্তির অবস্থান নাথথালি ভিউপয়েন্টে শনাক্ত হয়েছিল। ভয়াবহ বন্যার এক দিন আগে তিনি সেখানে ছিলেন।

স্বজনদের তথ্য অনুযায়ী, সড়ক ও সেতু ধ্বংস হয়ে যাওয়ায় এবং বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ থাকায় ওই ব্যক্তি সেখানে সাময়িকভাবে আটকা পড়েছিলেন।


গত ২৭ আগস্ট মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বন্যার পর ৫৫ মালয়েশীয় নাগরিকের সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না।

হিমবাহ ধস ও তুষারধস থেকে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নেপালে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ মারা গেছেন। এখনো ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তিব্বত ও চীনেও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

নেপালের পর্যটন বিভাগের ১৭ সেপ্টেম্বরের তথ্যে বলা হয়, ৩০টিরও বেশি দেশের নাগরিক এখনো নিখোঁজ। উদ্ধার হওয়া মরদেহগুলোর পরিচয় শনাক্তে নেপাল বড় পরিসরে ডিএনএ কর্মসূচি শুরু করেছে।

মাসফিহের মুখপাত্র জানান, নিখোঁজদের বিষয়ে অগ্রগতি ও পরবর্তী পদক্ষেপ নিয়ে নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের অপেক্ষায় রয়েছে সংগঠনটি।


সময়ের আলো/এমকে
  বিষয়:   নিখোঁজ  মালয়েশীয়  নাগরিক  সন্ধান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: