ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের জ্বালানিমন্ত্রীর মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম রোববার প্রেসিডেন্টের দফতরের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে।

2026-10-05T08:33:36+00:00
2026-10-05T08:34:42+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ইরানের জ্বালানিমন্ত্রীর পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:৩৩ এএম  আপডেট: ০৫.১০.২০২৬ ৮:৩৪ এএম
ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। ছবি : সংগৃহীত
ইরানের জ্বালানিমন্ত্রীর মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম রোববার প্রেসিডেন্টের দফতরের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে। পরে প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান তার পদত্যাগপত্র গ্রহণ করেন।  

প্রেসিডেন্টের দফতরের যোগাযোগবিষয়ক উপপ্রধান মেহদি তাবাতাবায়ি জানান, পাকনেজাদের পদত্যাগ গ্রহণের পর রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

পাকনেজাদ ২০২৪ সালের আগস্ট থেকে ইরানের তেলমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তার পদত্যাগের কারণ হিসেবে ব্যক্তিগত কারণের কথা বলা হয়েছে। তাবাতাবায়ি জানান, পাকনেজাদ কিছু সময় আগেই পদত্যাগের ইচ্ছা জানিয়েছিলেন এবং তাঁর অনুরোধেই প্রেসিডেন্ট পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

তার পদত্যাগের সময় ইরানের তেল খাত নজিরবিহীন মার্কিন নিষেধাজ্ঞার চাপে রয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট শনিবার দাবি করেছেন, ইরানের আর কোনো তেলবাহী চালান সমুদ্রে নেই এবং চলতি সপ্তাহে দেশটি তেল থেকে কোনো আয় করতে পারবে না। 


এদিকে নতুন ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হামিদ বোভার্দ এর আগে এনআইওসির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তেলক্ষেত্রের কার্যক্রমে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত এবং হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যেই তেলমন্ত্রী পরিবর্তনের ঘটনা ঘটল। যুদ্ধের অবসান ও কৌশলগত এই জলপথে নৌচলাচল স্বাভাবিক করার পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার জন্য আলোচনা অব্যাহত রয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইরান  জ্বালানিমন্ত্রী  পদত্যাগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: