হুথিদের ঠেকাতে আন্তর্জাতিক সহায়তা চাইল ইয়েমেনি সরকার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পরাজিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সহায়তা চেয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবা বলেছেন, হুথিদের

2026-10-05T08:23:30+00:00
2026-10-05T08:23:30+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
হুথিদের ঠেকাতে আন্তর্জাতিক সহায়তা চাইল ইয়েমেনি সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৮:২৩ এএম 
হুথিদের ঠেকাতে আন্তর্জাতিক সহায়তা চাইল ইয়েমেনি সরকার। ছবি : সংগৃহীত
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের পরাজিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সহায়তা চেয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী আফরাহ আল-জুবা বলেছেন, হুথিদের কর্মকাণ্ড শুধু ইয়েমেনের মধ্যেই সীমাবদ্ধ নেই; এর প্রভাব দেশের সীমানা ছাড়িয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইয়েমেনের জনগণ, রাষ্ট্র ও জাতীয় প্রতিষ্ঠানকে হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন দিতে হবে। তাঁর অভিযোগ, হুথিরা অস্ত্রের জোরে জনগণের ইচ্ছাকে দমন করছে এবং দেশটির মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে।

আফরাহ আল-জুবা বলেন, উত্তেজনা কমানো ও শান্তি প্রতিষ্ঠার সব সুযোগ কাজে লাগানোর পরও হুথিদের কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। তাই তাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ও কার্যকর আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।


তিনি আরও বলেন, হুথিদের ‘আগ্রাসন’ বন্ধ করা এবং তাদের অভ্যুত্থানের অবসান ঘটানো এখন শুধু ইয়েমেনের জাতীয় বিষয় নয়; এটি আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থের সঙ্গেও জড়িত। এজন্য ইয়েমেনের বন্ধু, মিত্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দেশটির পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   হুথি  আন্তর্জাতিক সহায়তা  ইয়েমেনি সরকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: