দিনাজপুরে শীতের আগমনী বার্তা, কুয়াশায় ঘেরা সকাল

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। ভোরের দিকে কুয়াশায় ঢেকে যাচ্ছে শহর ও আশপাশের এলাকা। কুয়াশার চাদরে মোড়ানো সকালের দৃশ্য

2026-10-05T09:37:35+00:00
2026-10-05T09:37:35+00:00
 
  সোমবার, ৫ অক্টোবর ২০২৬,
২০ আশ্বিন ১৪৩৩
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
দিনাজপুরে শীতের আগমনী বার্তা, কুয়াশায় ঘেরা সকাল
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৯:৩৭ এএম 
কুয়াশায় ঘেরা সকাল। ছবি : সময়ের আলো
দিনাজপুরে অনুভূত হচ্ছে শীতের আগমনী বার্তা। ভোরের দিকে কুয়াশায় ঢেকে যাচ্ছে শহর ও আশপাশের এলাকা। কুয়াশার চাদরে মোড়ানো সকালের দৃশ্য জানান দিচ্ছে, প্রকৃতিতে শীতের আবহ ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল দিনাজপুরে ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে দিনের বেলায় সূর্যের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকলেও রাতের দিকে তাপমাত্রা ক্রমাগত কমছে। এর সঙ্গে বৃষ্টিপাত হওয়ায় বায়ুমণ্ডলের উপরিভাগে জলীয়বাষ্পের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন পরিবেশের সৃষ্টি হচ্ছে।


তোফাজ্জল হোসেন বলেন, বিশেষ করে সকালের দিকে কুয়াশাচ্ছন্ন এই পরিবেশ আরও দু-একদিন থাকতে পারে। এরপর আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তন আসতে পারে।

এদিকে সকালে কুয়াশার কারণে দিনাজপুরের বিভিন্ন সড়কে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। কুয়াশায় ঢাকা প্রকৃতি ও শীতল আবহাওয়া উপভোগ করছেন শহরবাসীও। সব মিলিয়ে দিনাজপুরে শীতের আগমনী বার্তা এখন বেশ স্পষ্ট।

সময়ের আলো/জোই
  বিষয়:   দিনাজপুর  শীত  আগমনী বার্তা  কুয়াশায় ঘেরা  সকাল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: