কাশ্মিরে জেল খেটে পঞ্চগড়ে পুশইন, ৬ বাংলাদেশি আটক

পঞ্চগড় প্রতিনিধি

সারাদেশ

ভারত থেকে ‘পুশইন’-এর শিকার হয়ে পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করা ছয় বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে

2026-10-06T19:35:17+00:00
2026-10-06T19:35:17+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
কাশ্মিরে জেল খেটে পঞ্চগড়ে পুশইন, ৬ বাংলাদেশি আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:৩৫ পিএম 
কাশ্মিরে জেল খেটে পঞ্চগড়ে পুশইন, ৬ বাংলাদেশি আটক। ছবি : সময়ের আলো
ভারত থেকে ‘পুশইন’-এর শিকার হয়ে পঞ্চগড় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করা ছয় বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের শের-ই-বাংলা পার্ক সংলগ্ন শ্যামলী পরিবহনের কাউন্টার থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন— সুনামগঞ্জের রঙ্গারচর এলাকার বাচ্চু মিয়া (৬০), তার স্ত্রী আমিনা বেগম (৫৫), মেয়ে দিলারা বেগম (৩০), জামাতা মফিজ উদ্দিন (৩২), সুনামগঞ্জের কান্দিসুমতনগর এলাকার সুমন মিয়া (২০) ও তার ফুফাতো ভাই সজিব মিয়া (১৯)।

পুলিশ ও আটককৃতদের সূত্রে জানা গেছে, প্রায় ৫-৬ মাস আগে সুনামগঞ্জ সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে জনপ্রতি ১৫ হাজার টাকা খরচ করে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। তারা ভারতের জম্মু-কাশ্মিরের শ্রীনগর এলাকায় ফলের বাগানসহ বিভিন্ন শ্রমসাধ্য কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। সেখানে অবস্থানকালে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে তারা ৫-৬ মাস কারাগারে ছিলেন।

আটককৃতরা জানান, সম্প্রতি কারাগার থেকে তাদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দেওয়া হয়। মঙ্গলবার ভোরে বিএসএফ সদস্যরা তাদের পঞ্চগড় সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয় (পুশইন)। সীমান্ত পার হয়ে তারা জেলা শহরে এসে নাস্তা করেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আনিয়ে বাড়ির উদ্দেশ্যে বাসের টিকিট কাটতে যান। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানা পুলিশ তাদের আটক করে।


তবে ঠিক কোন পয়েন্ট দিয়ে তাদের পুশইন করা হয়েছে, তা নির্দিষ্ট করে বলতে পারেননি তারা। ধারণা করা হচ্ছে, জেলা শহরের নিকটবর্তী কোনো এলাকা দিয়েই তারা প্রবেশ করেছেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। আমরা তাদের দেওয়া নাম-ঠিকানা ও পরিচয় যাচাই করছি। সঠিক পরিচয় নিশ্চিত হওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সময়ের আলো/আতা
  বিষয়:   ভারত  পুশইন  শিকার  পঞ্চগড়  সীমান্ত  বাংলাদেশ  বাংলাদেশি  আটক  পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: