১ হাজার ৪৭২ নারী পাবেন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের ২৪ জেলার ৭২টি উপজেলার ১ হাজার ৪৭২ জন নারীকে এককালীন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া

2026-10-06T19:36:39+00:00
2026-10-06T19:36:39+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
জাতীয়
১ হাজার ৪৭২ নারী পাবেন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৭:৩৬ পিএম 
ছবি : সংগৃহীত
দেশের ২৪ জেলার ৭২টি উপজেলার ১ হাজার ৪৭২ জন নারীকে এককালীন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের ‘ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি)’ কার্যক্রমের আওতায় লটারির মাধ্যমে নির্বাচিত এসব নারী এ অনুদান পাবেন।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহযোগিতায় ভিডব্লিউবি কার্যক্রমের ‘ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’-এর বেইজলাইন ও এন্ডলাইন জরিপের অংশ হিসেবে তাদের নির্বাচন করা হয়েছে। অনুদান দেওয়ার আগে নির্বাচিত উপকারভোগীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও বিকাশ নম্বর যাচাই করা হবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা ও শিশু বিষয়ক-২ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত ৩০ সেপ্টেম্বরের এক চিঠিতে এ অনুমোদন দেওয়া হয়। এতে বলা হয়, ডব্লিউএফপির লটারির মাধ্যমে ২৪ জেলার ৭২টি উপজেলা থেকে ১ হাজার ৪৭২ জন ভিডব্লিউবি উপকারভোগীকে নির্বাচন করা হয়েছে। প্রত্যেককে এককালীন ২০ হাজার টাকা করে ব্যবসায়িক অনুদান দেওয়ার লক্ষ্যে তাদের এনআইডি ও বিকাশ নম্বর যাচাই করা হবে।

সংশ্লিষ্ট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাদের মাধ্যমে এ যাচাই কার্যক্রম সম্পন্ন করা হবে। যাচাই শেষে নির্বাচিত উপকারভোগীদের অনুদানের অর্থ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।


মন্ত্রণালয়ের অনুমোদনের পর মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউবি শাখা থেকে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভিডব্লিউবি কার্যক্রমের আওতায় নির্বাচিত নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা এবং আয়বর্ধক কাজে সম্পৃক্ত করতেই এ ব্যবসায়িক অনুদান দেওয়া হচ্ছে। এককালীন এ অর্থ ক্ষুদ্র ব্যবসা বা অন্যান্য আয়মূলক কাজে বিনিয়োগের মাধ্যমে তাদের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   নারী  ব্যবসা  অনুদান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: