বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পুলিশ সদরদফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নতুন এআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সুপার কামারুম মুনিরা। তিনি এ এইচ এম

2026-10-06T18:45:25+00:00
2026-10-06T18:47:50+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
জাতীয়
বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৬:৪৫ পিএম  আপডেট: ০৬.১০.২০২৬ ৬:৪৭ পিএম
পুলিশ সুপার কামারুম মুনিরা। সংগৃহীত ছবি
পুলিশ সদরদফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের নতুন এআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সুপার কামারুম মুনিরা। তিনি এ এইচ এম শাহাদাৎ হোসাইনের স্থলাভিষিক্ত হয়েছেন। 

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে পুলিশ সদরদফতরের তথ্য কর্মকর্তা এ কে এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) পদে যোগদান করেছেন কামারুম মুনিরা। তিনি ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি ঢাকা জেলায়।

এর আগে তিনি পুলিশ সদরদফতরের ট্রাফিক ম্যানেজমেন্ট বিভাগে এআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 


জানা গেছে, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পুলিশ সুপার (এসপি) এ এইচ এম শাহাদাৎ হোসাইনকে পুলিশ সদরদফতরের আইসিটি বিভাগের এআইজি হিসেবে বদলি করা হয়েছে।  


সময়ের আলো/ইউএমএইচ 

  বিষয়:   বাংলাদেশ পুলিশ  মিডিয়া বিভাগ  এআইজি  মুনিরা 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: