কেন ফ্লাইট ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন ফ্লাইদুবাইয়ের সেই পাইলট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে সেটি বিধ্বস্ত করার চেষ্টা করা ওমানি কো-পাইলট হামাম আল-হামামি তদন্তকারীদের বলেছেন, তিনি ‘গাজার প্রতিশোধ’

2026-10-06T20:04:27+00:00
2026-10-06T20:04:51+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
কেন ফ্লাইট ছিনতাইয়ের পরিকল্পনা করেছিলেন ফ্লাইদুবাইয়ের সেই পাইলট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৮:০৪ পিএম  আপডেট: ০৬.১০.২০২৬ ৮:০৪ পিএম
ওমানি কো-পাইলট হামাম আল-হামামি, যিনি ফ্লাইদুবাইয়ের বিমানটি বিধ্বস্ত করতে চেয়েছিলেন। ছবি : এনডিটিভি
ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে সেটি বিধ্বস্ত করার চেষ্টা করা ওমানি কো-পাইলট হামাম আল-হামামি তদন্তকারীদের বলেছেন, তিনি ‘গাজার প্রতিশোধ’ নিতে চেয়েছিলেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য টাইমস অব ইসরায়েল।

গত সপ্তাহে দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ওই ফ্লাইটে ককপিটে থাকা ক্যাপ্টেনকে হামলা করেন আল-হামামি। তদন্তকারীদের কাছে তিনি জানিয়েছেন, তার পরিকল্পনা ছিল প্রথমে ক্যাপ্টেনকে অক্ষম করে বিমানের নিয়ন্ত্রণ নেওয়া। এরপর স্বাভাবিকভাবে উড্ডয়ন চালিয়ে প্রয়োজনীয় অবতরণের অনুমতি নেওয়ার পর বিমানবন্দর বা সেখানে থাকা কোনো উড়োজাহাজে বিমানটি বিধ্বস্ত করা। 

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়েছে, এ কারণেই বিমানটি জর্ডানের আকাশসীমা পার হওয়ার পর তিনি ককপিটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন।

যেভাবে ব্যর্থ হয় পরিকল্পনা

আল-হামামির হামলায় ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্চার আহত হন এবং ছুরিকাঘাতের শিকার হন। তবে আহত অবস্থাতেও তিনি ককপিটের দরজা খুলতে সক্ষম হন। পরে কয়েকজন ইসরায়েলি যাত্রী হামলাকারীকে ধরে ফেলেন। তাদের একজন বিমানের নিয়ন্ত্রণ সামলে রাখেন। এরপর দায়িত্ব নেন কর্মরত ছিলেন না—এমন দুইজন পাইলট।

বিমানটিতে ১৭০ জনের বেশি যাত্রী ও ক্রু ছিলেন। তাদের বেশিরভাগই ছিলেন ইসরায়েলি নাগরিক।


‘গাজার প্রতিশোধ নিতে চেয়েছিলাম’

চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে আল-হামামি তদন্তকারীদের জানান, তিনি ‘গাজার প্রতিশোধ নিতে’ এই কাজ করেছেন এবং ‘শহীদ হিসেবে মরতে চেয়েছিলেন’।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে দাবি করেছিলেন, সন্দেহভাজন ব্যক্তি ‘ইসলামপন্থী উগ্র মতাদর্শে’ প্রভাবিত ছিলেন এবং বিমানটি বিধ্বস্ত করার চেষ্টা করেছিলেন।

এদিকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, উগ্র মতাদর্শে জড়িয়ে পড়ার সন্দেহে গত বছর ওমানি কর্তৃপক্ষ তাকে উড়োজাহাজ চালানো থেকে বিরত রেখেছিল। সিএনএন-ও জানিয়েছে, গত বছর ওমানের জাতীয় বিমান সংস্থার একটি চাকরি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল।

আগেও উগ্রপন্থার সন্দেহ

আল-হামামি সিরিয়ায় সময় কাটিয়েছিলেন বলেও বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। সেখানে উগ্রপন্থী গোষ্ঠীগুলোর প্রভাবের আশঙ্কা তৈরি হয়েছিল বলে জানিয়েছে আল আরাবিয়া। 

এ ছাড়া এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রশিক্ষণার্থী থাকা অবস্থায় তার কাছে উগ্রপন্থী মতাদর্শের বিভিন্ন উপকরণ পাওয়া গিয়েছিল বলে তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।  

ইসরায়েলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে আল-হামামি এমন কয়েকটি দেশেও স্বল্প সময়ের জন্য গিয়েছিলেন, যেগুলো ইসরায়েলের প্রতি বৈরী হিসেবে বিবেচিত হয়। 

তবে ইসরায়েল জানিয়েছে, ফ্লাইদুবাইয়ের অন্য কোনো ক্রু সদস্য এই বিমান বিধ্বস্তের প্রচেষ্টার সঙ্গে জড়িত ছিলেন— এমন কোনো প্রমাণ তারা পায়নি।


সময়ের আলো/ইউএমএইচ
  বিষয়:   ফ্লাইদুবাই  ওমান  কো-পাইলট  ফ্লাইট ছিনতাই 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: