ভাইরাল নিয়ে ‘চেকআউট’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

১০ লাখ ভিউয়ের জন্য একজন কনটেন্ট ক্রিয়েটর ঠিক কতদূর যেতে পারেন? সোশ্যাল মিডিয়ার লাইক, ভিউ আর ভাইরাল হওয়ার অবিরাম প্রতিযোগিতার

2026-10-06T23:08:29+00:00
2026-10-06T23:08:29+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ভাইরাল নিয়ে ‘চেকআউট’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১১:০৮ পিএম 
ছবি : সংগৃহীত
১০ লাখ ভিউয়ের জন্য একজন কনটেন্ট ক্রিয়েটর ঠিক কতদূর যেতে পারেন? সোশ্যাল মিডিয়ার লাইক, ভিউ আর ভাইরাল হওয়ার অবিরাম প্রতিযোগিতার পেছনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ড্রামা ‘চেকআউট’। বঙ্গ অরিজিনালসের এই নাটকটি নির্মাণ করেছেন মাজিদুল ইসলাম স্বাধীন। 

নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নতুন জুটি শিমুল শর্মা ও লামিমা লাম। অভিনয়ের পাশাপাশি ‘চেকআউট’-এর গল্প লিখেছেন শিমুল শর্মা। চিত্রনাট্য ও সংলাপে তার সঙ্গে রয়েছেন মানব মিত্র। গত ১ অক্টোবর থেকে নাটকটি এক্সক্লুসিভলি বঙ্গ-তে স্ট্রিমিং হচ্ছে।  নাটকের গল্প আবর্তিত হয়েছে দুজন কনটেন্ট ক্রিয়েটরকে ঘিরে। অনলাইনের লাইমলাইটে টিকে থাকতে এবং নিজেদের ভিউ বাড়াতে তারা বেছে নেন এক অভিনব ও ঝুঁকিপূর্ণ পথ। 

ক্যামেরার সামনে লাইক আর ফলোয়ার পাওয়ার জন্য তাদের সাজানো প্রেমের নাটক একপর্যায়ে বাস্তব জীবনেও গভীর প্রভাব ফেলতে শুরু করে। তৈরি হয় নানা অনাকাঙ্ক্ষিত জটিলতা। ভার্চুয়াল দুনিয়ার এই মেকি সম্পর্ক আর ক্যামেরার পেছনের আসল জীবনের মানসিক টানাপোড়েন শেষ পর্যন্ত তাদের কোথায় নিয়ে দাঁড় করাবে, সেই প্রশ্নের উত্তর মিলবে এই নাটকে। 


বঙ্গ-এর হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, আজকের তরুণ প্রজন্মের ডিজিটাল জীবনের বাস্তবতা এবং ভাইরাল হওয়ার দৌড়ের পেছনের নানা গল্প নিয়েই ‘চেকআউট’। সমসাময়িক জীবনের একটি বাস্তব ও বিনোদনমূলক গল্প দেখতে পাবেন। 

সময়ের আলো/প্রিন্ট/এসএকে
  বিষয়:   ভাইরাল  চেকআউট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: