ভিকির পুলসিরাতে মেহজাবীন

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নাটক-ওটিটির গণ্ডি পেরিয়ে চলচ্চিত্রে মুগ্ধতা ছড়িয়েছেন মেহজাবীন চৌধুরী। ‘প্রিয় মালতি’ ও ‘সাবা’র পর এবার নতুন সিনেমা নিয়ে বড়পর্দায় আসছেন তিনি।

2026-10-06T22:54:30+00:00
2026-10-06T22:54:30+00:00
 
  মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬,
২১ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ভিকির পুলসিরাতে মেহজাবীন
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ১০:৫৪ পিএম 
মেহজাবীন চৌধুরী। ছবি : সংগৃহীত
নাটক-ওটিটির গণ্ডি পেরিয়ে চলচ্চিত্রে মুগ্ধতা ছড়িয়েছেন মেহজাবীন চৌধুরী। ‘প্রিয় মালতি’ ও ‘সাবা’র পর এবার নতুন সিনেমা নিয়ে বড়পর্দায় আসছেন তিনি। ভিকি জাহেদের ‘পুলসিরাত’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমাটিতে তার বিপরীতে রয়েছেন আফরান নিশো। ছোটপর্দায় বহু নাটকে প্রশংসা কুড়িয়েছেন এই জুটি। 

চলতি বছরের জানুয়ারিতেই সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছিল। সে সময়ই খবরটা সামনে আসে। তবে নিশো-মেহজাবীন চূড়ান্ত হননি তখনও। সোমবার রাতে তারকাদ্বয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন প্রযোজক শাহরিয়ার শাকিল। সেই সুবাদে ‘পুলসিরাত’ আবার আলোচনায়। শাকিলের পোস্ট যেন নিশো-মেহজাবীন জুটির বড়পর্দায় অভিষেকের সিলমোহর হয়ে এলো দর্শকের সামনে।

‘পুলসিরাত’ প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। প্রযোজনা-সংশ্লিষ্ট এক সূত্র জানায়, বর্তমানে ‘পুলসিরাত’-এর প্রস্তুতি শেষের দিকে। জানুয়ারির শুরুতেই সিনেমাটির শুটিং শুরু হবে। আর এক মাসের মধ্যেই টানা শুটিংয়ে দৃশ্যায়ন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাদের। 


রোজার ঈদ ভেবেই কাজ গুছিয়ে নিচ্ছেন তারা। জানুয়ারিতে শুটিং আর ফেব্রুয়ারিতে পোস্ট-প্রোডাকশন শেষে মার্চে রোজার ঈদেই বড়পর্দায় অভিষেক হতে পারে নিশো-মেহজাবীনের। সেই সঙ্গে নির্মাতা হিসেবে ভিকি জাহেদেরও বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটবে।

এদিকে ভিকি জাহেদের ‘খলনায়ক’ সিনেমাতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমাটির প্রধান দুই চরিত্রে রয়েছেন আফরান নিশো ও তমা মির্জা। ইতিমধ্যে কলকাতায় সিনেমাটির প্রথম কিস্তির শুটিং শেষ হয়েছে। মেহজাবীনও তার অংশের শুটিং সম্পন্ন করেছেন। তবে ব্যাপারটি নিয়ে পরিচালক, অভিনেত্রী চরম গোপনীয়তা বজায় রেখেছেন। জানা গেছে, সিনেমাটি মুক্তির আগে এই বিষয়টি নিয়ে কেউ কথা বলতে চান না।

প্রসঙ্গত, ‘প্রিয় মালতি’ দিয়ে ২০২৪ সালে বড়পর্দায় অভিষেক ঘটে মেহজাবীনের। ২০২৫ সালে দেশে মুক্তি পায় তার দ্বিতীয় সিনেমা ‘সাবা’। দুটি সিনেমা দিয়েই প্রশংসিত হন অভিনেত্রী। মেহজাবীনকে সবশেষ দেখা গেছে ‘ক্যাকটাস’-এ। শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজটি চলতি বছর পবিত্র ঈদুল ফিতরে চরকিতে মুক্তি পায়।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ভিকি  পুলসিরাত  মেহজাবীন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: