নিরাপদ যাতায়াতে ‘মায়া রাইড’

সময়ের আলো ডেস্ক

ফিচার

রাজধানী ঢাকায় কর্মজীবী, শিক্ষার্থী ও সাধারণ নারী যাত্রীদের গণপরিবহনে ভিড়ভাট্টা এবং নিরাপত্তাহীনতার অস্বস্তি থেকে মুক্তি দিতে চালু হলো বিশেষ পরিবহন

2026-10-07T03:58:21+00:00
2026-10-07T03:58:21+00:00
 
  বুধবার, ৭ অক্টোবর ২০২৬,
২২ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৭ অক্টোবর ২০২৬
ফিচার
নিরাপদ যাতায়াতে ‘মায়া রাইড’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৩:৫৮ এএম 
নিরাপদ যাতায়াতে ‘মায়া রাইড। ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকায় কর্মজীবী, শিক্ষার্থী ও সাধারণ নারী যাত্রীদের গণপরিবহনে ভিড়ভাট্টা এবং নিরাপত্তাহীনতার অস্বস্তি থেকে মুক্তি দিতে চালু হলো বিশেষ পরিবহন প্ল্যাটফর্ম ‘মায়া রাইড’। ফাহাদ চৌধুরী ও জান্নাতুল ফেরদৌসের যৌথ উদ্যোগে এপ্রিলের মাঝামাঝি সময়ে প্ল্যাটফর্মটি তাদের আনুষ্ঠানিক সেবা শুরু করে।

সম্পূর্ণ নারীবান্ধব এই সেবাটির বড় আকর্ষণ এর চালকরা। জাতীয় পরিচয়পত্র ও ব্যাকগ্রাউন্ড যাচাই নিশ্চিত করা প্রশিক্ষিত নারী বাইকার, যাদের বলা হয় ‘মায়াবী’ এবং নারী কার ড্রাইভারদের মাধ্যমে সেবাটি পরিচালিত হচ্ছে। এতে করে যাতায়াতে নারী যাত্রীরা স্বাচ্ছন্দ্য ও শতভাগ নিরাপত্তার নিশ্চয়তা পাবেন।

বাইক, স্কুটার ও প্রাইভেট কার সার্ভিসের পাশাপাশি মায়া রাইড এনেছে বেশ কিছু ব্যতিক্রমী সেবা। এর মধ্যে স্কুলগামী শিশুদের জন্য ডোর-টু-ডোর মনিটরিং সুবিধাসহ ‘মায়া কিডস’, হাসপাতাল বা বিশেষ কাজের সঙ্গী হিসেবে ‘মায়া কম্প্যানিয়ন’ এবং কেনাকাটায় সহায়তার জন্য ‘মায়া ইজ’ বেশ সাড়া ফেলেছে। এ ছাড়া কর্মজীবী নারীদের জন্য রয়েছে করপোরেট ট্রান্সপোর্ট সুবিধা।


বর্তমানে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত গুলশান, বনানী, ধানমন্ডি, মিরপুর, উত্তরা ও বসুন্ধরা এলাকায় এই সেবা চালু রয়েছে। মায়া রাইডের অফিসিয়াল ওয়েবসাইট, ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে রাইড বুক করা যায়। দ্রুতই তাদের ডেডিকেটেড মোবাইল অ্যাপ উন্মোচিত হতে যাচ্ছে।

সময়ের আলো/প্রিন্ট/জেডি  
  বিষয়:   নিরাপদ যাতায়াত  মায়া রাইড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: